শিরোনাম
◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৫:৫৯ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের পুরুষ হকিতে বড় হার বাংলাদেশের। স্থান নির্ধারণী ম্যাচে চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চীন।

চীনের হয়ে গোল করেন ঝাং জিয়ালিং, ঝাও ইউলাই, চেন বেনহাই, ওয়াং ইয়াকি ও গাও জিয়েশেং। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণকে চাপে রাখে তারা।

বাংলাদেশের একমাত্র গোলটি করেন রাকিবুল হাসান। ৩০তম মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান কমান তিনি। তবে তাতে ম্যাচের চিত্র বদলায়নি। দ্বিতীয়ার্ধে আরও চাপে পড়ে বাংলাদেশ, শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে।

এই হারে পঞ্চম বা ষষ্ঠ হওয়ার সুযোগও শেষ হয়ে গেল বাংলাদেশের। এখন সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে তারা। আগামী ৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি হবে। শেষ ম্যাচে জিতে এশিয়ান গেমস শেষ করার লক্ষ্য এখন বাংলাদেশের।

  • সর্বশেষ