শিরোনাম
◈ অনেক কষ্টে ও‌লি‌সের গো‌লে বেলজিয়ামকে হারাল ফ্রান্স ◈ রাড্ডা ও স্টু‌ডিও ভাঙচু‌রে কেউ মামলা করেনি - অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?   ◈ তুরস্কের মাঠে মানচিনির ইতালির জয় ◈ বাংলা‌দে‌শের মারুফা‌কে নি‌য়ে অস্ট্রেলিয়ার বাড়‌তি ভয় ◈ বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ‌স্ট্রেলিয়া নারী দ‌লে অনিশ্চিত অধিনায়ক  ◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ ◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৪ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ‌স্ট্রেলিয়া নারী দ‌লে অনিশ্চিত অধিনায়ক 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়া নারী দলে ধাক্কা। হিপ জয়েন্টের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যেতে পারেন দলটির অধিনায়ক সোফি মলিনিউ। ফলে আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার নেতৃত্ব কে দেবেন, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

মঙ্গলবার থেকে শুরু হওয়া উইমেন্স ন্যাশনাল ক্রিকেট লিগে (ডব্লিউএনসিএল) ভিক্টোরিয়ার স্কোয়াডে জায়গা হয়নি মলিনিউর। বুধবার বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণার কথা রয়েছে। আগামী ৯, ১১ ও ১৪ অক্টোবর ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। --- ডেইলি ক্রিকেট

মলিনিউর চোট নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন, ‘সোফির হিপ জয়েন্টে চোট আছে। আসন্ন সিরিজে তার অংশগ্রহণ নিয়ে পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

চোট মলিনিউর ক্যারিয়ারে নতুন কিছু নয়। চলতি বছরের শুরুতে পিঠের চোটে অধিনায়কত্বের শুরুর সময়টায় ভুগতে হয়েছিল তাকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাটার হিসেবে দলের সঙ্গে গেলেও পরে পুরোপুরি সুস্থ হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে খেলেন তিনি। পরে অবশ্য তার নেতৃত্বেই শিরোপা জেতে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। মলিনিউ না থাকলে সহ-অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা ও অ্যাশলে গার্ডনারের একজনের হাতে উঠতে পারে নেতৃত্বের ভার। মলিনিউর অনুপস্থিতিতে এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন ম্যাকগ্রা।

অন্যদিকে, ব্যক্তিগত জীবনে নানা জটিলতার মধ্যে থাকলেও সহঅধিনায়ক হিসেবে গার্ডনারের ওপর আস্থা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড। ফলে মলিনিউ খেলতে না পারলে নেতৃত্বের দায়িত্ব পাওয়ার দৌড়ে গার্ডনারের নামই জোরালোভাবে আলোচনায় রয়েছে।

  • সর্বশেষ