শিরোনাম
◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ ◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৬, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের দেড় বছরের মাথায় সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় ঝরল উজ্জ্বলের প্রাণ

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: বিয়ের দেড় বছর পর কর্মস্থল মালয়েশিয়ায় ফিরে গিয়েছিলেন তরুণ উজ্জল সিকদার (২৭)। তবে ভাগ্যের নির্মম পরিহাসে পরবাসেই অকালে ঝরে গেল তাঁর তাজা প্রাণ।

​শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে (মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টা) মালয়েশিয়ার পেরাক জেলার আই টাওয়ার রাজায়তান এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

​নিহত উজ্জল ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামের কালাম সিকদারের বড় ছেলে।

​পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে এসে বিবাহবন্ধনে আবদ্ধ হন উজ্জ্বল। বিয়ের কিছুদিন পারিবারিক আনন্দঘন সময় কাটিয়ে জীবিকার তাগিদে আবারও ফিরে যান নিজের কর্মস্থলে। তবে কে জানত, সেটাই হবে স্বজনদের সঙ্গে তাঁর শেষ দেখা! প্রবাসে নিহত উজ্জ্বলের এই আকস্মিক মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। কান কান্নায় ভেঙে পড়েছেন নববিবাহিতা স্ত্রী ও পরিবারের সদস্যরা।

​নিহতের আত্মীয় ও সহকর্মী আরমান শেখ জানান, তাঁরা দুজন মালয়েশিয়ায় একই কোম্পানিতে কর্মরত ছিলেন। শুক্রবার কাজ শেষে বা যাতায়াতের পথে রাজায়তান এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই উজ্জ্বলের মৃত্যু হয়।

পরিবারের প্রিয় সদস্যকে হারিয়ে দিশেহারা স্বজনেরা এখন শেষবারের মতো উজ্জ্বলকে দেখার আকুতি জানাচ্ছেন। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা ও সম্মানের সঙ্গে দাফনের আয়োজন করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কার্যকর ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন নিহতের শোকসন্তপ্ত পরিবার।

  • সর্বশেষ