শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ০১:০৪ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৬, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার তারকা ফুটবলার লেয়ান্দ্রো পারেদেসের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে আর্জেন্টিনার এসতেবান এচেভিরিয়ার ক্যানিং এলাকায় অবস্থিত পারেদেসের বাড়িতে আগুন লাগে। এতে বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, ভোরের দিকে আগুন লাগার খবর শুনেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা অনুসারে, বাড়ির একটি টেকনিক্যাল মেজানাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সেখানে বাড়ির কেন্দ্রীয় হিটিং ব্যবস্থার অংশ হিসেবে একটি বয়লার স্থাপন করা ছিল। -- নিউজ২৪

অন্যদিকে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বাড়ির ওপরের অংশে থাকা একটি ব্যাটারি থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। আগুন লাগার সময় বাড়ির ভেতরে কে ছিলেন, সেটাও নিশ্চিত হওয়া যায়নি।

স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ওই বাড়িতেই থাকেন পারেদেস। কিন্তু আগুন লাগার সময় তারা বাড়িতে ছিলেন কি না, সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি ফায়ার সার্ভিস। তবে নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হননি।

  • সর্বশেষ