শিরোনাম
◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ০৯:০০ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামাত এনসিপি এখন স্বরাষ্ট্র মন্ত্রীকে টার্গেট করেছে, মেজর আক্তারুজ্জামান ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলেন : রাশেদ খান 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : ২০২৪ সালেজুলাই গনঅভ্যুত্থান চলাকালে বর্তমান জামাত নেতা মেজর অব আক্তারুজ্জামান আন্দোলনকারী ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চার সাথে তুলনা করেছিলেন। আর মেজর আক্তারুজ্জামান ফ্যাসিস্ট হাসিনার পক্ষে বক্তব্য রেখেছিলেন। এই ব্যক্তি বিমানবন্দরে রাষ্ট্রদ্রোহীর মতো মতো আচরণ করেছেন। শেখ হাসিনার সহযোগী এই ব্যক্তির মুক্তির দাবীতে জামাত এনসিপি বিবৃতি দিচ্ছে আন্দোলন করছে। খুব বেশি দেরি নেই একদিন দেখা যাবে জামাত এনসিপি নেতারা শেখ হাসিনার মুক্তির দাবি করে আন্দোলন করবে। 

তিনি বলেন জামাত এনসিপি নেতারা এখন স্বরাষ্ট্র মন্ত্রীকে টার্গেট করেছে শুধু একটাই কারণ তার মেধা এবং যোগ্যতা। স্বরাষ্ট্র মন্ত্রী যে মেধা যুক্তি তর্ক দিয়ে বিরোধী দলের বক্তব্যের জবার দেন এটা তাদের সহ্য হয়না। 

এই জামাত একসময় আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল। আগামীতে জামাত হাসিনার মুক্তির দাবিতে এবং হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন শুরু করতে পারে। জামাতের মোনাফেকি চরিত্র এখন উন্মোচিত হয়ে পড়েছে 

এনসিপি জামাতের সাথে জোট করে তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে হত্যা করেছে। 

advertisement

আজ শনিবার বিকেলে কক্সবাজারের পেকুয়ায় এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী  রাশেদ খান উপরোক্ত কথা বলেন। 

এর আগে রাশেদ খান দুপুরে কক্সবাজারের পেকুয়ায় জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ, ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।  

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান পেকুয়া উপজেলার মেহেরনামাস্ত শহীদ ওয়াসিমের কবরস্থানে যান সেখানে কবর জিয়ারত করেন এবং পরে শহীদ ওয়াসিমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এসময় রাশেদ খান আরো বলেন বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদ পরিবার ও আহতদের পাশে রয়েছে। জুলাইয়ের চেতনা যেন কোনভাবে মলিন না হয় সেই বিষয়ে তিনি কাজ করছেন। তিনি উল্লেখ করেন জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে জুলাই গনঅভ্যুত্থানে শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনীর হাতে ১৪ শতের বেশি নিহত হয়েছে বলে উল্লেখ আছে। 

সাক্ষাৎকালে রাশেদ খান জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিমের ত্যাগের কথা স্মরণ করেন। এসময় শহীদ ওয়াসিমের পিতা মাতাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ