শিরোনাম
◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ ◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৬, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক

স্পোর্টস ডেস্ক: তুরস্কের ফুটবলে আবারও কেলেঙ্কারি। রেফারি নিয়োগ ও মূল্যায়নে কারসাজির অভিযোগে কেন্দ্রীয় রেফারি কমিটির প্রধান ফেরহাত গুনদোগদুসহ পাঁচ কর্মকর্তাকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ইস্তাম্বুলের আদালত।

শুক্রবার চাগলায়ান আদালতে সাত কর্মকর্তাকে হাজির করা হয়। তাঁদের বিরুদ্ধে সরকারি নথি জাল, দায়িত্বের অপব্যবহার ও অবৈধভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছে। শুনানি শেষে পাঁচজনকে হেফাজতে পাঠানো হলেও শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন দুজন।

তদন্তে রেফারিদের শ্রেণিবিন্যাস, ম্যাচ পরিচালনার দায়িত্ব বণ্টন, মূল্যায়ন ও নিয়োগের পাশাপাশি নিয়মসংক্রান্ত পরীক্ষায় হস্তক্ষেপের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে মঙ্গলবার তুরস্ক ফুটবল ফেডারেশনের ইস্তাম্বুল সদর দপ্তর ও ভিএআর কক্ষে অভিযান চালায় দেশটির অবৈধ জুয়া ও ক্রীড়া অপরাধবিরোধী ইউনিট।

নতুন তদন্তের সঙ্গে গত বছরের জুয়া কেলেঙ্কারির যোগসূত্র নিয়েও প্রশ্ন উঠেছে। ২০২৫ সালে অবৈধ বাজির অভিযোগে ১৪৯ জন রেফারিকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছিল। এবার সুপার লিগের রেফারি ইয়াসিন কোল ও এক সহকারী রেফারিকেও আটকের খবর এসেছে। তবে পুরো ঘটনায় এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তুরস্ক ফুটবল ফেডারেশন।

  • সর্বশেষ