ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে ড্রাগণ বাগানের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চুন্নিআইট গ্রামে একটি ড্রাগণ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জিহাদ হোসেন ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে,গতকাল রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন জিহাদ।এরপর আর বাড়িতে ফেরেননি।
অনেক খোঁজাখুঁজির পরে আজ সকালে ভৈরবা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের ড্রাগনের বাগানের পাশে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ড্রাগন বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে