শিরোনাম
◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ ◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৬, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গর্বিত মায়েদের সংবর্ধনা

আজিজুল হক, বেনাপোল (যশোর): শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং সন্তানদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মায়েদের সম্মান জানাতে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গর্বিত মায়েদের সংবর্ধনা’ অনুষ্ঠান।

শনিবার দুপুরে  বেনাপোল পৌর বিয়ে বাড়ি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ও বৃত্তিপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। 

এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সাফল্যে অবদান রাখা গর্বিত মায়েদেরও সম্মাননা প্রদান করা হয়।

জেলা যুবদলের যুগ্ম আহবাহক ও বেনাপোল পৌর  মেয়র প্রার্থী  ইমদাদুল হক ইমদার  নিজস্ব অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন বিএনপির সাবেক এমপি ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। একই সঙ্গে সন্তানদের শিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের অবদান অনস্বীকার্য।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ