শিরোনাম
◈ এনআইডি সংশোধনের নামে হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে প্রতারণা, সতর্ক করল তথ্য অধিদপ্তর ◈ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অবিচল সমর্থন, পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেফতার ◈ বাংলাদেশে পোশাকশ্রমিকদের বিক্ষোভে যেভাবে লাভবান হচ্ছে ভারত! ◈ আওয়ামী লীগের লকডাউন ঘিরে চট্টগ্রামে সড়কে আগুন, থানার ফেসবুকে ভিডিও প্রকাশ নিয়ে বিতর্ক ◈ দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ শেখ মোহাম্মদের ◈ ডিসেম্বরে চালু হচ্ছে চট্টগ্রামের ৩ বড় প্রকল্প, কমবে যানজট-জলাবদ্ধতা ◈ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বাংলাদেশের ◈ কক্সবাজার সমুদ্রসৈকতের ৩০০-৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের ◈ ‘কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে: এক স্বজন নারীকে সাঈদ খোকনের আশ্বাস

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ০১:৫০ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৬, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার

তিন মাসের মধ্যে রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

শনিবার (৩ অক্টোবর) মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার ‘উন্নয়ন কার্যক্রম’ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চুনকুটিয়াতে ঝিলমিল প্রজেক্টে ডিপো হিসেবে ১০ একর জায়গা পাওয়ার কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঝিলমিলে সরকার ইতোমধ্যে আমাদেরকে অনুমতি দিয়েছে, আমরা সেখানে ডিপোর কাজ শুরু করেছি।

ডিএমপি কমিশনার বলেন, রাজউকের মাধ্যমে সেখানে আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়া যাবে। সেই জায়গায় স্থায়ীভাবে টার্মিনাল এবং ডিপো স্থাপন করা হবে। সেখানে দক্ষিণবঙ্গগামী ১৯টি জেলার সব পরিবহন, ট্রাক এবং বাদামতলী আড়তের ট্রাক স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

Advertisement

কত দিনের মধ্যে এটি সম্ভব হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা সর্বোচ্চ তিন মাস সময় নিয়েছি। আমরা আশা করছি, কাজ এই তিন মাসের মাঝেই শেষ হবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফুলবাড়িয়া এবং গুলিস্তানের বাস সেখানে শিফট করা হবে।

মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, এটা একটা শৃঙ্খলাবদ্ধ নিয়মের মধ্য দিয়ে চলবে। কেউ সামান্য অনিয়মের চেষ্টা করলেও আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব।

এ সময় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঢাকা মহানগরে অসহনীয় যানজট এবং সড়ক পরিবহন সেক্টরের বিশৃঙ্খলায় আমরা সবাই অতিষ্ঠ। আমরা এই অবস্থার পরিবর্তন চাই।

 

  • সর্বশেষ