শিরোনাম
◈ মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের বিশেষ বিজ্ঞপ্তি ◈ মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ◈ এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থায়ন জটিলতা কাটছে, আগ্রহী চীনা ব্যাংক ◈ ঢাকা থেকে সারাদেশে বাসভাড়া কত, দেখুন নতুন তালিকা ◈ মক্কায় দ্বিতীয়বার সতর্কবার্তা, কী ঘটছে সৌদিতে? ◈ ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ অক্টোবর ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ ◈ সুপার এল নিনোয় সত্যিই কি মারা যাবে সাড়ে ৪ লাখ মানুষ? ঝুঁকিতে কোন দেশগুলো  ◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৬:০১ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বখ্যাত মুসলিম ধর্মীয় নেতা ইউসূফ আল কারযাভীর মৃত্যু

ইউসূফ আল কারযাভী

ওয়ালিউল্লাহ সিরাজ: ওয়ার্ল্ড ফেডারেশন অফ মুসলিম স্কলারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ইউসুফ আল কারজাভি মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। সোমবার তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। তার বয়স হয়েছিলো ৯৬ বছর। আল জাজিরা 

ইসলামের ব্যাখ্যা ও জাতিকে রক্ষা করার জন্য তিনি জীবন দিয়েছেন। আল্লাহ! আপনি তাকে নবী, সত্যবাদী, শহীদ এবং নেককারদের সাথে যুক্ত করুন। তার দাফন ও জানাজার সময় পরে জানানো হবে। 

ইউসূফ আল-কারযাভী হলেন একজন মিশরীয় ইসলামিক স্কলার। ইসলামিক বিভিন্ন বিষয়ে লেখা তার কয়েকশ গ্রন্থ রয়েছে। সবগুলোই পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে। 

আল জাজিরা টেলিভিশনে শরীয়াহ এবং জীবন নামক তার অনুষ্ঠান তাকে পৃথিবীব্যাপি পরিচিত করে তোলে। তিনি মিশর ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন মুসলিম ব্রাদারহুড এর পরামর্শক। তাকে ব্রাদারহুড়ের শীর্ষস্থানীয় নেতা মনে করা হয়। তিনি আলেমদের আন্তর্জাতিক সংগঠন ইত্তেহাদুল আলামী লি উলামাইল মুসলিমীন এর সভাপতি ছিলেন।

ইসলামী শিক্ষায় অবদানের জন্য বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কারের জন্য তাকে  মনোনিত করা হয়। মুসলিম বিশ্বের নোবেল খ্যাত এ পদক তিনি পান ১৪১৩ হিজরীতে।

মিশরীয় ধর্মীয় নেতা কারযাভী কাতারে বসবাস করতেন। ২০১৩ সালে মুসলিম ব্রাহারহুডের নেতা মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে মিশরের ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান আব্দুল ফাতাহ আল সিসি। কারযাভী আব্দুল ফাতাহ আল সিসির একজন কঠোর সমালোচক ছিলেন। এ কারণে ২০১৩ সালের পর আর নিজ দেশ মিশরে ফিরতে পারেনি ইউসুফ-আল-কারযাভী। সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ