শিরোনাম
◈ এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের জ্বালানিমন্ত্রীর নির্দেশ ◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমার শান রাজ্যের ৭ শহর নিয়ে গঠিত হচ্ছে বেসামরিক সরকার

ইমরুল শাহেদ: [২] এই ঘোষণা দিয়েছে পালঙ স্টেট লিবারেশন ফ্রন্ট (পিএসএলএফ)। তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) রাজনৈতিক শাখা হলো পিএসএলএফ। থাই সীমান্তে এই ফ্রন্টটি গঠিত হয়েছে ১৯৯২ সালে। সূত্র: ইরাবতি

[৩] যে তিনটি গ্রুপ নিয়ে ব্রাদারহুড গঠিত হয়েছে তার একটি হলো টিএনএলএ। অপর দুটি গ্রুপ হলো মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং আরাকান আর্মি (এএ)। গত ২৭ অক্টোবর  থেকে ব্রাদারহুড জান্তা সেনাদের বিরুদ্ধে অপারেশন ১০২৭ শুরু করে। ইতোমধ্যে তারা ২০টি শহর ও চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি সংযোগ পথ নিয়ন্ত্রণে নিয়েছে।  

[৪] পিএসএলএফ অন্যান্য সশস্ত্র সংস্থার দ্বারা জোরপূর্বক নিয়োগ এবং কর আদায়ে হস্তক্ষেপ প্রতিরোধ করার প্রতিশ্রুতি দিয়েছে। পিএসএলএফ প্রেসিডেন্ট লে. জে. তার আইক বঙ গত জানুয়ারি মাসে তাঙ ন্যাশনাল রিভলিউশন ডে’র ভাষণে জান্তামুক্ত অঞ্চলকে নতুনভাবে গড়ে তোলার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে জনগণের সমর্থন চাই।’

[৫] এদিকে বার্তা সংস্থা নারিনজারা জানিয়েছে, রাখাইন রাজ্যের অনেক পুলিশ সদস্যই জান্তাদের ত্যাগ করে আরাকান আর্মিতে (এএ) যোগদান করছে। সম্পাদনা: ইকবাল খান

আইএস/আইকে/এসবি২

  • সর্বশেষ