শিরোনাম
◈ দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা জারি ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় রাজনৈতিক উত্তাপ বাংলাদেশে, কূটনৈতিক চাপে ভারত ◈ বিজয়ের মাসজুড়ে বিএনপির কর্মসূচি, ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে থাকবেন তারেক রহমান ◈ কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ, পাল্টাপাল্টি কর্মসূচির হুঁশিয়ারি ◈ ১৫০০ বছরের প্রাচীন স্থাপনা তুরস্কে অবস্থিত হায়া সোফিয়ার নিচে সুড়ঙ্গের রহস্য, শতাব্দী পর মিলল সন্ধান ◈ লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধছে হেপাটাইটিস, শনাক্ত না হলে বাড়ছে প্রাণঘাতী ঝুঁকি: বাড়ছে লিভার ক্যানসার ও মৃত্যুঝুঁকি ◈ রাজধানীর জনসংখ্যার চাপ কমাতে বসিলা সেতুর পাশে ৩ হাজার একরের বিশাল আবাসন প্রকল্প ◈ আমিরাতের ক্ষমতার অন্দরমহল ও কুশনারের গোপন সম্পর্ক: যৌনতা, মাদক, ইসরায়েলি প্রযুক্তি ◈ সংশোধনাগারে গিয়ে আরও বেপরোয়া কিশোরেরা, খাবার ও চিকিৎসার সংকট: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ‘বড় ভাই’ সংস্কৃতির দাপট! ◈ ৩১ দিন পর নিয়ন্ত্রণে এলো ইনানীর গ্যাসের আগুন, এবার এক হাজার ফুট গভীরে খননের প্রস্তুতি

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬, ০৪:০০ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৬, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আটক বিক্ষোভকারীদের খাবার-পানি ও চিকিৎসা দিচ্ছে দিল্লি পুলিশ

ভারতের নয়া দিল্লির রাজপথে বিরোধীদের বিক্ষোভ পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগ ও নৃশংসতার অভিযোগ তুলেছেন বিরোধী নেতারা। তবে এসব অভিযোগের বিপরীত চিত্র দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে, যেখানে দিল্লি পুলিশকে আটক বিক্ষোভকারীদের খাবার, পানি এবং চিকিৎসা সেবা দিতে দেখা গেছে।

সোমবার (১২ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোট ও সিজেপির নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে বিক্ষোভ পদযাত্রা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছালে পুলিশি বাধার মুখে সংঘর্ষ ও আটকের ঘটনা ঘটে। বিরোধী দলগুলো পুলিশের বিরুদ্ধে অন্যায় আচরণের অভিযোগ আনলেও ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় ভিন্ন দৃশ্য।

ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের কর্মকর্তারা নিরাপত্তায় দায়িত্ব পালনের পাশাপাশি পদযাত্রায় অংশ নেওয়া ও আটক হওয়া ব্যক্তিদের মাঝে খাবার ও পানির বোতল বিতরণ করছেন এবং অসুস্থদের সেবা দিচ্ছেন। পুলিশের এই মানবিক ব্যবহারে উপস্থিত অনেকের কাছ থেকেই স্বতঃস্ফূর্তভাবে ‘দিল্লি পুলিশ জিন্দাবাদ’ স্লোগান ওঠে।

এর আগের, ১০ অক্টোবরের একটি ভিডিওতে দেখা যায়, রাজধানীতে একটি বাসে আটক থাকা বিক্ষোভকারীদের শিঙাড়া পরিবেশন করছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। ভিডিও ধারণকারী ব্যক্তি পুলিশ সদস্যের প্রশংসায় বলেন, সবাই মনে করে তারা খারাপ, কিন্তু তারা মোটেই খারাপ নন।

Advertisement

সোমবার দিল্লি পুলিশ তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে লিখেছে, ‘অনলাইনে আপনারা যে বিশৃঙ্খলা ও বিদ্বেষ দেখছেন, বাস্তব দৃশ্য তার সম্পূর্ণ ভিন্ন কথা বলে।’

এদিকে, অনুমতি ছাড়া জোরপূর্বক বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করার অপরাধে আইন নিজের হাতে তুলে নেওয়া, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে ইতোমধ্যে ২০টিরও বেশি মামলা (এফআইআর) দায়ের করেছে দিল্লি পুলিশ।

সূত্র: উইয়ন নিউজ

  • সর্বশেষ