শিরোনাম
◈ আইপিএলের প্রাথ‌মিক তা‌লিকায় ১২ জ‌নের নাম থাক‌লেও নিলামে নেই মুস্তাফিজ ও সাকিব ◈ বল টেম্পারিং নিয়ে নতুন অনুসন্ধানে আবারও কাঠগড়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ মৃতপ্রায় কর্ণফুলী পেপার মিলকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা, আসছে সাত প্রকল্প ◈ বাংলাদেশিদের জন্য ভিসা আরও সহজ করবে কানাডা ◈ রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলার আমদানি শুল্ক কমাল এনবিআর ◈ জিয়াউল আহসানকে বলতে শোনা গেছে, ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ ◈ তারেক রহমানের রাজনৈতিক সংলাপে বসতে রাজি জামায়াত, চায় ১১ দলীয় ঐক্যের অংশগ্রহণ ◈ ৩০০ ফুট সড়কে গাড়ি ভাঙচুরের ঘটনা ডাকাতি নয়, আসলে কী ঘটেছিল ভিডিও নিয়ে ডিএমপির ব্যাখ্যা ◈ ডিম, কফি খাইয়ে আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন (ভিডিও) ◈ দীর্ঘ ২৪ বছর পর প্যারোলে মুক্তি, পরিবারের কাছে ফিরলেন বাদল ফরাজী ও আফজাল

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৯ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম খরচে দ্রুত উৎপাদন, যুক্তরাষ্ট্র নিয়ে এলো নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘অ্যান্থেম’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা স্টার্টআপ কোভেন্যান্ট কম খরচে দ্রুত বিপুল সংখ্যায় উৎপাদনযোগ্য একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) উন্মোচিত ‘অ্যান্থেম’ নামের ক্ষেপণাস্ত্রটি ২০০ কেজির বেশি ওজনের বিস্ফোরক বহন করতে সক্ষম।

দুই বছর ধরে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার পর ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হলো। ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ায় তুলনামূলক সস্তা ও পর্যাপ্ত সংখ্যায় উৎপাদনযোগ্য দূরপাল্লার নিখুঁত হামলার অস্ত্র তৈরির চেষ্টা গতি পায়।

অ্যান্থেম ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য। এটি উৎক্ষেপণের জন্য সলিড রকেট মোটর এবং পরবর্তী উড্ডয়নের জন্য ভারী জ্বালানিচালিত জেট ইঞ্জিন ব্যবহার করে। কোভেন্যান্ট জানিয়েছে, গত এক বছরে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রটি ২০০ বারের বেশি উৎক্ষেপণ করা হয়েছে।

কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাইকেল কফম্যান বলেন, বড় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর তুলনামূলক অস্ত্রগুলো অল্প সংখ্যায় তৈরি হয় এবং দামও অনেক বেশি। তাই সেই পরিস্থিতি বদলানোর লক্ষ্যেই তারা অ্যান্থেম তৈরি করেছেন।

কোভেন্যান্টের প্রেসিডেন্ট অ্যাবি ডেনবার্গ জানান, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্ভাব্য সংঘাতের কথা মাথায় রেখেই ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে। চীনের সঙ্গে সংঘাতের কথা মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিয়েছি।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ