শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৬:২০ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি

সৌদি আরবে পর্যটন খাতের দ্রুত সম্প্রসারণ হচ্ছে। শুধু ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকেই এই খাতে ১০ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে প্রবাসীদের সংখ্যাই বেশি। দেশটির পরিসংখ্যান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছরের তৃতীয় প্রান্তিকে ৭ লাখ ৬৪ হাজার ৫২০ জন পর্যটন খাতে নিয়োগ পেয়েছে, যা মোট শ্রমশক্তির ৭৫ দশমিক ৭ শতাংশ।

পরিসংখ্যান কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ ট্যুরিজম এস্টাবলিশমেন্টস স্ট্যাটিস্টিকস প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে দেশটিতে পর্যটন-সংক্রান্ত কর্মকাণ্ডে নিয়োজিত কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১০ লাখ ৯ হাজার ৬৯১ জনে। এটি ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৪ শতাংশ বেশি।

কর্মসংস্থানের এই প্রবৃদ্ধির পাশাপাশি লাইসেন্সপ্রাপ্ত হসপিটালিটি প্রতিষ্ঠানের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বছরওয়ারি হিসাবে এসব প্রতিষ্ঠানের সংখ্যা ৪০ দশমিক ৬ শতাংশ বেড়ে তৃতীয় প্রান্তিকে ৫ হাজার ৬২২টিতে দাঁড়িয়েছে।

‘ভিশন ২০৩০’ অনুযায়ী জিডিপিতে পর্যটন খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করতে চায় সৌদি আরব। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে ১৬ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং বছরে ১৫ কোটি দর্শনার্থী আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। গত বছরের শেষ প্রান্তিকে ১০ লাখের বেশি কর্মসংস্থান সেই লক্ষ্য পূরণের পথে বড় সাফল্য।

সৌদি আরবের পর্যটন খাতের উত্থান বাংলাদেশি প্রবাসীদের জন্যও বড় সুখবর। ২০২৫ সালে সৌদি আরবে ৭ লাখ ৫০ হাজারের বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। এটাই এখন এক বছরে কোনো একক দেশে বাংলাদেশের সর্বোচ্চ জনশক্তি প্রেরণের রেকর্ড। এই কর্মীদের অনেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশটির পর্যটন খাতে কাজ করছেন।

২০২৬ সালে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের জন্য সর্বোচ্চ ৩ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়