শিরোনাম
◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৩ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের ৬১ সেনার আত্মহত্যা

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের ৬১ জন সেনাসদস্য আত্মহত্যা করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এবং মিডল ইস্ট মনিটর এই তথ্য জানিয়েছে। 

সর্বশেষ গত মঙ্গলবার উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে কর্মরত একজন সেনাসদস্য নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন। ওই সেনাসদস্য ট্র্যাকার হিসেবে দায়িত্বরত ছিলেন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ওইদিন সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়।

এর কিছুক্ষণ আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছিল যে, উত্তর ইসরায়েলে একটি সামরিক ঘাঁটিতে গুলিবিদ্ধ হয়ে এক সেনা গুরুতর আহত হয়েছেন এবং পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যু হয়েছে। 

এই ঘটনার পর দেশটির সামরিক কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। হারেৎজ জানিয়েছে, এই সেনাসদস্য সক্রিয়ভাবে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের ওপর মরণঘাতী আঘাত চালান।

Advertisement

যুদ্ধ পরিস্থিতিতে সেনাদের মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে চলতি বছরের ২৮ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্যকেন্দ্র একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। ওই প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত অন্তত ২৭৯ জন ইসরায়েলি সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। 

এই পরিসংখ্যান অনুযায়ী, প্রতি সাতজন সেনার আত্মহত্যার চেষ্টার বিপরীতে অন্তত একজন সেনার মৃত্যু নিশ্চিত হয়েছে। গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং সামরিক চাপের কারণে সেনাসদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

  • সর্বশেষ