শিরোনাম
◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৫:২২ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্পে কাঁপল সৌদি আরব

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ২টা বেজে ১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম)। খবর খালিজ টাইমস।

এনসিএম জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ট থেকে ৫০ কিলোমিটার গভীরে। এর আগে চলতি বছরের এপ্রিলে একই মাত্রার আরেকটি ভূমিকম্প আরব সাগরে সৌদি সীমান্তের কাছে আঘাত হানে। তখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত উভয় দেশই ভূমিকম্পটির কম্পন অনুভূত হয়।

ওই ভূমিকম্পের কারণ হিসেবে বলা হয়েছিল, আরবিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে আরব উপসাগরীয় অঞ্চলের পুরোনো ফল্ট লাইনে চাপ সৃষ্টি হয়, যা ভূমিকম্পের সূত্রপাত ঘটায়।

আশপাশের দেশ ইরান, ইরাক ও ওমানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। এর আগে উপসাগরীয় দেশগুলোর মধ্যে চলতি বছরের ৪ নভেম্বর ওমানের মুসানদামের দক্ষিণদিকে ৪.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এছাড়া ১ ডিসেম্বর ভোরে বাহরাইনে ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ২২ নভেম্বর ইরাকেও ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। চলতি বছরের আগস্টে ওমানের মাদহায় আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ২.২। 

 

  • সর্বশেষ