শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়াল পাকিস্তান

ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাসের জন্য, অর্থাৎ ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান। জিও নিউজ জানিয়েছে, বুধবার (১৪ ডিসেম্বর) পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) কর্তৃক জারি করা একটি নোটিশে এ কথা জানানো হয়।

নোটিশ অনুসারে, এই নিষেধাজ্ঞা ১৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এটি সামরিক ফ্লাইটসহ সমস্ত ভারতীয় মালিকানাধীন, পরিচালিত এবং ভাড়া করা বিমানের ক্ষেত্রে প্রযোজ্য।

advertisement

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর দ্বিপাক্ষিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে নয়াদিল্লি গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পর ৮ মাস আগে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

পাকিস্তানের সিদ্ধান্তের পর ভারত ৩০ এপ্রিল পাকিস্তানি বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

advertisement

জিও নিউজ বলছে, চলতি বছরের মে মাসে পেহেলগামে হামলার পর  পাকিস্তান সীমান্তের ভেতরে একাধিক শহরে আক্রমণ চালায় ভারত। জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু করে এবং বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

পাকিস্তান তিনটি রাফায়েলসহ সাতটি ভারতীয় যুদ্ধবিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে- যেমনটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন।

advertisement

সংঘাত শুরুর ৮৭ ঘণ্টার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এশীয় দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে ১০ মে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ