শিরোনাম
◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:২০ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রেকর্ড ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর কর‌লো সৌদি আরব

আন্তর্জা‌তিক ডেস্ক :  সৌদি আরব এক বছরে সর্বাধিকসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের নতুন রেকর্ড গড়েছে। ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশটি ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সোমবার আরও তিনজনকে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা কর্তৃপক্ষ জানিয়েছে।

এই সংখ্যা টানা দ্বিতীয় বছর সৌদি আরবের নিজস্ব রেকর্ড ভাঙার ঘটনা নির্দেশ করছে। মানবাধিকার সংগঠনগুলো ১৯৯০-এর দশক থেকে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা নথিভুক্ত করা শুরু করার পর থেকে এটি সর্বোচ্চ।

এএফপি’র হিসাব অনুযায়ী, ২০২৪ সালে দেশটি ৩৩৮ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল।

  • সর্বশেষ