শিরোনাম
◈ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি ও ড্রোন ◈ এমবাপে গোলহীন, তবু তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স ◈ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য ◈ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত ◈ বাংলা-ইংরেজির বাইরে তৃতীয় ভাষায় গুরুত্ব, চাকরি ও কর্মসংস্থানে খুলছে নতুন সম্ভাবনা ◈ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, বাংলা‌দেশ বাছাইপর্বের আয়োজক ◈ ফিফা নির্বাচনের আগেই সরে দাঁড়ালেন ইনফান্তিনোর প্রধান প্রতিদ্বন্দ্বী ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক ও মারধর: আইন হাতে নিচ্ছে কারা? প্রশ্নের মুখে যুবদল নেতা নয়ন, ফের আলোচনায় মব সহিংসতা! ◈ অনেক হয়েছে, এবার বাড়ি যান, কোচ আনচেলত্তিকে বরখাস্তের দাবি ব্রা‌জি‌লের রোমারিওর ◈ রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টিভির সাংবাদিকের ওপর হামলা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৩৬ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ নিয়ে নতুন পরিকল্পনা পাকিস্তানের, প্রস্তুত রোডম্যাপ

নজিরবিহীন ছাত্র-জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে পাকিস্তান। এমনকি, কীভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করা হবে, তা নিয়ে এরই মধ্যে রোডম্যাপ ও কৌশলপত্র প্রস্তুত করে ফেলেছে পাকিস্তান সরকার। সোমবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূতসহ পাকিস্তানের কূটনীতিকরা বাংলাদেশের জন্য একটি রোডম্যাপ বা কৌশলপত্র তৈরি করেছেন। সাম্প্রতিক রাজনৈতিক পট-পরিবর্তনের পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য এই রোডম্যাপ তৈরি করেছেন তারা।

এদিকে, কীভাবে ও কোন কৌশল অবলম্বন করে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ঘটানো যায়, তা নিয়ে আলোচনা করতে বাংলাদেশে দায়িত্বপালন করা সাবেক হাইকমিশনার ও অবসরপ্রাপ্ত কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

অবসরপ্রাপ্ত পাকিস্তানি কূটনীতিকরা বলেছেন, অবশ্যই বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের সুবিধা নিতে হবে। তবে সেক্ষেত্রে অত্যন্ত সতর্কতা ও দক্ষ কূটনীতি অবলম্বন করতে হবে।

এছাড়া কোনো পক্ষ না নিয়ে বা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে বাংলাদেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিয়েছেন কুটনীতিকরা। একজন কূটনীতিক শাহবাজকে পরামর্শ দিয়েছেন যে, পাকিস্তান চাইলে বাংলাদেশে একজন বিশেষ দূত নিয়োগ করতে পারে বা বাংলাভাষী কাউকে হাই-কমিশনার হিসেবে দায়িত্ব দিতে পারে।

পাকিস্তানের সাবেক কূটনীতিকরা বলেছেন, শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা করার জন্য ভারতকে চরম মূল্য দিতে হয়েছে। বাংলাদেশে দায়িত্বপালনকারী অবসরপ্রাপ্ত এক আমলা বলেছেন, বাংলাদেশিরা কখনোই কোনো দেশের আধিপত্য মেনে নেবে না। তারা স্বভাবগতভাবেই স্বাধীনচেতা।

অবসরপ্রাপ্ত কূটনীতিকরা আরও প্রস্তাব করেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারতের দৃষ্টিতে দেখা উচিত হবে না পাকিস্তানের। ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের ধরন যেমনই হোক না কেন, পাকিস্তানকে অবশ্যই তার নিজস্ব পথ ও কৌশল অনুসরণ করতে হবে।

গত মাসের শুরুতে ছাত্র-জনতার গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মাধ্যমে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের সমাপ্তি ঘটে। আর এটিকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সবচেয়ে বড় সুযোগ হিসেবে দেখছে পাকিস্তান।

হাসিনার ১৫ বছরের শাসনামলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে নানা টানাপড়েন ছিল। যদিও ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে গেছে ইসলামাবাদ, কিন্তু ভারতঘেষা হাসিনা বারবারই তা প্রত্যাখ্যান করেছেন। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

 

  • সর্বশেষ