শিরোনাম
◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০১ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টনসিলের ব্যথা দূর করার সহজ কিছু ঘরোয়া উপায়

শীতের বিদায়ের সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তনে ঘরে ঘরে দেখা দিচ্ছে জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথার সমস্যা। অনেকের ক্ষেত্রে ঠান্ডা লাগার পর গলার ভেতরে তীব্র ব্যথা অনুভূত হয়, এমনকি ঢোক গিলতেও কষ্ট হয়। সাধারণত টনসিলে সংক্রমণের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়। বয়সভেদে যে কারও এ সমস্যা হতে পারে।

তীব্র ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ বা অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত। তবে প্রাথমিক অবস্থায় কিছু ঘরোয়া উপায়েও টনসিলের অস্বস্তি কমানো সম্ভব।

লবণ-গরম পানিতে কুলকুচি

গলা ব্যথা শুরু হলেই হালকা গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করতে পারেন। লবণ সংক্রমণ কমাতে সাহায্য করে এবং টনসিলের ফোলা ও ব্যথা উপশমে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি এটি গলায় ব্যাকটেরিয়ার উপস্থিতিও অনেকটা কমিয়ে দেয়।

advertisement

আদা চা

এক কাপ পানিতে এক চামচ কুচি করা আদা ও দুই চামচ চা পাতা দিয়ে প্রায় ১০ মিনিট ফুটিয়ে নিন। দিনে অন্তত দুই থেকে তিনবার পান করলে উপকার পাওয়া যায়। আদার অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান সংক্রমণ প্রতিরোধে সহায়ক এবং গলার ব্যথা কমাতে কার্যকর।

মধু মিশ্রিত গ্রিন টি

এক কাপ গরম পানিতে আধা চামচ গ্রিন টি ও এক চামচ মধু দিয়ে ১০-১২ মিনিট ফুটিয়ে নিন। ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন। গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে কাজ করে। দিনে তিন থেকে চার কাপ পান করলে আরাম মিলতে পারে।

তবে উপসর্গ দীর্ঘস্থায়ী হলে বা জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ