শিরোনাম
◈ দেশে নতুন পৌরসভা, দুই থানা ও দুই অধিদপ্তর গঠনের প্রস্তাব; বদলাচ্ছে এক থানার নাম ◈ রাশেদ খানের অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে বদদোয়া দিলেন জামায়াতের এমপি আমির হামজা (ভিডিও) ◈ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন পররাষ্ট্র সচিব (ভিডিও) ◈ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ সাফ ফুটব‌লে অংশ নি‌তে ঢাকায় হামজা চৌধুরী, রা‌তে আস‌ছেন ফারহান ◈ দক্ষিণ আফ্রিকা সফ‌রে বাংলা‌দেশ দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীর ঢাকায় ব্যাটারি রিকশা ‘উধাও’, বিভিন্ন সড়কে কমেছে অটোরিকশা চলাচল ◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতির ইঙ্গিত, দিল্লিতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার ◈ লোপেজ ঝলকে আতলেতিকো বধ, শীর্ষস্থান অটুট বার্সেলোনার ◈ এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংকে বিদেশি গুপ্তচরদের নজরদারির সন্দেহ, পরকীয়ার সম্পর্কও স্বীকার

প্রকাশিত : ১১ মে, ২০২৩, ০৯:৪৭ সকাল
আপডেট : ১১ মে, ২০২৩, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিবের ‘প্রিয়তমা’র প্রথম পোস্টারেই বিতর্ক

শিমুল চৌধুরী ধ্রুব: ঈদুল আজহাকে সামনে রেখে ‘প্রিয়তমা’ নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন হিমেল আশরাফ। আরশাদ আদনানের প্রযোজনায় এ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন পশ্চিমবঙ্গের টিভি অভিনেত্রী ইধিকা পাল। ইতোমধ্যে শুরু হয়েছে এ ছবির শুটিং।

নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছেন, বুধবার (১০ মে) থেকে পুরান ঢাকায় শুটিং শুরু হয়েছে। সেখানে শাকিব খান অংশ নিয়েছেন। ইধিকা পাল শুটিংয়ে যোগ দিয়েছেন বৃহস্পতিবার। এদিকে, দৃশ্যধারণের শুরুর দিনেই প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম পোস্টার। যেখানে দেখা গেছে, পেছনে ঝুঁটি করা লম্বা চুল, বিষন্ন চেহারায় ঠোটে ধরানো সিগারেট নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন শাকিব খান।

এমন দৃশ্যের পোস্টারটি সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করে শাকিব খান লিখেছেন, ‘যাত্রা শুরু’। সেই সঙ্গে হ্যাসট্যগ দিয়ে যুক্ত করেছেন, ‘প্রিয়তমা’, ‘ঈদুল আজহা’। এরপরই শুরু হয়েছে বিতর্ক। পোস্টারে ধূমপানের চিত্র থাকা সত্ত্বেও কোনো সতর্কতামূলক বার্তা দেয়া হয়নি। তাই এ বিষয় নিয়ে অনেকেই অফনেক কথা বলছেন। কেউ কেউ এই পোস্টারটি পরিবর্তন করারও পরামর্শ দিয়েছেন।   

জানা গেছে, ‘প্রিয়তমা’ সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। টানা এক মাস এর শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবানে। এই সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

এসসিডি/এএ

  • সর্বশেষ