শিরোনাম
◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০১:১৯ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাস্টার্স সম্পন্ন করায় কৃতজ্ঞতা কোনালের

সোমনূর মনির কোনাল

মনিরুল ইসলাম: জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ৩.৮৯ (৪.০০) সিজিপিএ নিয়ে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে মাস্টার্স সম্পন্ন করেছেন। ২০ মার্চ অনুষ্ঠিত হয় কনভোকেশন অনুষ্ঠান।

কোনাল তার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ অর্জনের পেছনে থাকা মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সকলের কাছে দোয়াও চান। তিনি স্মরণ করেন তার প্রয়াত বাবাকে। মা, ছোট ভাই ও স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানান। দোয়া চাই সবার।

কোনাল তার প্রয়াত বাবার কথা তুলে ধরে লিখেছেন, আব্বু শুধু বলতো, “আমি থাকতে থাকতে তুমি আর অর্ক পড়াশোনাটা শেষ করো।” অর্ক আমার ছোট ভাই।

কি ভেবে বলতেন জানিনা, তবে আব্বু থাকাকালীন পোস্ট গ্র্যাজুয়েশন শুরু করতে পেরেছিলাম। অসুস্থ আব্বুর হাসপাতাল বিছানার পাশে বসেও আমি ক্লাস করেছি। কিন্তু আমার এই শেষ দেখার জন্য আব্বুই থাকল না। আব্বুকে তাঁর মাটির বিছানায় শোয়ানোর পর যখন গ্রামে থাকতে লাগলাম বেশ অনেকদিন তখন ভাঙা ইন্টারনেট দিয়ে ক্লাস করেছি, পরীক্ষা দিয়েছি। দাদি পাশে বসে থাকতেন, আমাকে সঙ্গ দিতেন। মা তখনো হাসপাতালে ছিলেন। 

কোনাল তার মায়ের বিষয়ে লিখেছেন, আমার মা সায়মা মনির মিনু। আমার স্বর্গ। সারাজীবন নিজের আরাম-আয়েশ-শখ-আহ্লাদ বিসর্জন দিয়েছেন। কারণ তিনি চেয়েছেন আমার যেন কোনো অপূর্ণতা না থাকে জীবনে। আম্মু এখনো বলেন, আমি বেঁচে থাকতে তোমার পড়াশোনা যেন না থামে। 

জীবনসঙ্গী সংবাদকর্মী মনজুর কাদের জিয়ার কথা কোনাল বলতে ভুল করেননি। তার বিষয়ে কোনালের ভাষ্য, মনজুর কাদের জিয়া আমার পাশে এই পুরো পথচলায় ছায়ার মতো থেকেছে । আমার নির্ঘুম রাতগুলোর পার্টনার, আমার ঝন্টু মিয়া ওরফে জিয়া। ও আমাকে নিয়ে যত স্বপ্ন দেখে, নিজেকে নিয়েও দেখে না হয়তো। 

 ছোট ভাই অর্ক’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কোনাল লিখেন, আমার ভাইটা, অর্ক। আমার চেয়ে বয়সে ছোট। কিন্তু কত কিছু যে আমাকে পড়িয়েছে-শিখিয়েছে। ও আমার সবচেয়ে বড় গাইড। আমার এনসাইক্লোপিডিয়া। এই মানুষগুলোর জন্যই সম্ভব হয়েছে সব কিছু। 

সবশেষে সবার দোয়া চেয়ে কোনাল লিখেছেন, গতকাল শেষ হয়েছে জীবনের এই ছোট্ট অধ্যায়। আর এখন শুরু হবে আরেকটা। সবার দোয়া চাই।

এমআই/এসএ

  • সর্বশেষ