শিরোনাম
◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক?

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ০৪:২৬ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৬, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চণ্ডীগড়ে সালমান খানের নামে আবাসন প্রকল্প, নথিভুক্ত তিন নাম

মনিরুল ইসলাম : বলিউডের ‘ভাইজান’ সালমান খানের নামে এবার চণ্ডীগড়ে গড়ে উঠতে যাচ্ছে একটি বড় আবাসন প্রকল্প। বহুতল এই আবাসন প্রকল্পের জন্য ইতোমধ্যে তিনটি নাম নথিভুক্ত করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে শেষ পর্যন্ত কোন নামটি রাখা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, প্রকল্পটির জন্য নথিভুক্ত নামগুলো হলো—‘এসকে টাওয়ার্স’, ‘দ্য সালমান টাওয়ার্স’ এবং ‘সালমান খান টাওয়ার্স’। এই তিনটির মধ্য থেকেই একটি নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার সম্পূর্ণ নতুন কোনো নামও বেছে নেওয়া হতে পারে।

চণ্ডীগড়ের এই আবাসন প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা মুম্বইয়ে কাল  বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানে দেওয়া হতে পারে। সেখানে প্রকল্পটির নাম, নকশা, সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। অনুষ্ঠানে সালমান খান নিজেও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

শুধু একটি বহুতল ভবনেই প্রকল্পটি সীমাবদ্ধ থাকবে না বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আধুনিক নানা সুযোগ-সুবিধাসহ বড় পরিসরে প্রকল্পটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে দুটি আবাসন সংস্থা যুক্ত রয়েছে বলে জানা গেছে—একটি স্থানীয় এবং অন্যটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

Advertisement

গ্যালাক্সি থেকে কি নতুন ঠিকানায় সলমন?

সালমান খানের ব্যক্তিগত আবাসন নিয়েও সম্প্রতি আলোচনা শুরু হয়েছে। ১৯৭৪ সাল থেকে মুম্বইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে বসবাস করছেন তিনি। পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই ঠিকানাই খান পরিবারের পরিচিত ঠিকানা।

তবে বান্দ্রার চিমবাই এলাকায় খান পরিবারের মালিকানাধীন একটি সম্পত্তিতে নতুন ছয়তলা আবাসিক ভবন নির্মাণের অনুমতি মিলেছে বলে খবর। সম্পত্তিটি সালমানের মা সালমা খানের নামে রয়েছে।

নতুন ভবন তৈরি হলে সালমান ও তাঁর পরিবার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে সেখানে উঠবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘মাতৃভূমি’ নিয়ে ব্যস্ত সালমান

এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন সালমান খান। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকন্দর’ ২০২৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে প্রত্যাশা অনুযায়ী ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি।

বর্তমানে সালমান কাজ করছেন পরিচালক অপূর্ব লাখিয়ার ‘মাতৃভূমি’ সিনেমায়। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিংহ। সিনেমাটির নাম শুরুতে ‘ব্যাটল অব গলওয়ান’ রাখা হয়েছিল। পরে পরিবর্তন করে ‘মাতৃভূমি’ নাম দেওয়া হয়। নির্মাতাদের পক্ষ থেকে ২০২৬ সালে মুক্তির কথা জানানো হলেও এখনো নির্দিষ্ট মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

এর পাশাপাশি পরিচালক বংশী পৈদিপল্লীর একটি সিনেমাতেও অভিনয় করছেন সালমান। এতে তাঁর বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে। দিল রাজু প্রযোজিত সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

সব মিলিয়ে অভিনয়ের পাশাপাশি এবার আবাসন ব্যবসার সঙ্গেও সালমান খানের নাম নতুন করে আলোচনায় আসছে। চণ্ডীগড়ের প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা হলে এর পরিধি, বিনিয়োগ ও নাম নিয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে।

  • সর্বশেষ