শিরোনাম
◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ০১:৫৫ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৬, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব। এখন থেকে উচ্চদক্ষ বিদেশি কর্মীরা নিজেদের কাজের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই উদ্যোগের কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এ ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতের গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ব্যবস্থার আওতায় যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েদের সৌদি আরবে আনতে পারবেন।

এ ক্ষেত্রে কর্মীর চাকরির ভিসা প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় পরিবারের যোগ্য সদস্যদের প্রবেশ ভিসার আবেদনও করা যাবে। তবে সংশ্লিষ্ট সব শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করতে হবে।

Advertisement

নতুন ব্যবস্থার ফলে উচ্চদক্ষ বিদেশি কর্মীদের নিজেদের কর্মসংস্থান ভিসা সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করে এরপর পরিবারের সদস্যদের ভিসা প্রক্রিয়া শুরু করতে হবে না। অর্থাৎ, কর্মীর ভিসা প্রক্রিয়ার সঙ্গে একই সময় পরিবারের সদস্যদের সৌদি আরবে প্রবেশের প্রক্রিয়াও শুরু করা যাবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারের সদস্যরা দেশটিতে প্রবেশের পর প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট বা ইকামা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

কর্তৃপক্ষের মতে, নতুন এই উদ্যোগের মাধ্যমে উচ্চদক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা ও পরিবার নিয়ে সৌদিতে বসবাসের প্রক্রিয়া আরও সহজ হবে। পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নেও এটি ভূমিকা রাখবে।