যুক্তরাষ্ট্রে অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক নিঝুম মজুমদারকে হেনস্তা ও হাতাহাতির শিকার করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ঘিরে কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির দৃশ্য দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, একদল লোক নিঝুম মজুমদারের দিকে এগিয়ে গিয়ে উত্তেজিতভাবে কথা বলছেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে তার ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
ভিডিওতে নিঝুম মজুমদারকে উত্তেজিত অবস্থায় নিজের ফোনের প্রসঙ্গে কথা বলতে শোনা যায়। একপর্যায়ে তিনি অভিযোগ করে বলেন, ‘ইউ টাচ মাই ফাকিং ফোন’।
ঘটনাস্থলে কিছু সময় ধরে বাকবিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ভিডিওতে কয়েকজনকে একে অপরের দিকে তেড়ে যেতেও দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বর্ণনায় দাবি করা হয়েছে, ঘটনাস্থলে যুক্তরাষ্ট্র যুবদলের কয়েকজন নেতাকর্মী ও ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন। তবে ভিডিও থেকে উপস্থিত ব্যক্তিদের পরিচয় বা ঘটনার পূর্ণ প্রেক্ষাপট স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।