শিরোনাম
◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে ◈ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ◈ ধ্বংসস্তূপে পরিণত টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জে বন্ধ নাগরিক সেবা ও রেল চলাচল ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ শতাংশ কাজ শেষ, পুরোপুরি চালু কবে? ◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও

দেশের আট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিজ নিজ উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে সরকার।

স্থানীয় সরকার বিভাগ থেকে গত ১৬ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ১৩৬-এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও ভূল্লী, বগুড়ার মোকামতলা, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও, কক্সবাজারের মাতামুহুরী, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ, কুমিল্লার বাঙ্গরা এবং চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ইউএনওরা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্ব পাওয়া ইউএনওরা উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালনের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের জন্য ইউএনওরা বিধি অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন। তবে এ ভাতার বাইরে তারা কোনো অতিরিক্ত ভাতা বা সুবিধা পাবেন না।

  • সর্বশেষ