শিরোনাম
◈ বোয়িং থেকে পরমাণু সহযোগিতা, তারেক রহমানের জাতিসংঘ সফরে কী কী অর্জন হলো? ◈ বেদখল জমি ৩ মাসে ফেরত, সুফল পাচ্ছেন ভুক্তভোগীরা ◈ কোটি টাকার রাজস্বেও নাগরিক সুবিধাহীন শালবাহান হাট : টয়লেট-পানির সংকট, ময়লায় নাকাল ক্রেতা-বিক্রেতা ◈ নয়াদিল্লির বাইরে নতুন রূপরেখায় বহুমাত্রিক পররাষ্ট্রনীতি সাজাচ্ছে বাংলাদেশ ◈ সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ বিদেশে যাওয়ার আগে দক্ষতা প্রশিক্ষণ নেই দুই-তৃতীয়াংশ বাংলাদেশি কর্মীর, বেতন-বৈষম্যে পিছিয়ে ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র না পাওয়া নিয়ে বিভ্রান্তি, দ্রুতই দেওয়া হবে: প্রার্থীদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী ◈ খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা এনে নিজের হাতে খাওয়াল ছোট্ট মেয়ে ◈ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক ◈ গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৩ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি সরকার সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে :স্থানীয় সরকার মন্ত্রী ড.আব্দুল মঈন খান

​মাহবুব সৈয়দ,পলাশ, নরসিংদী: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন“সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নকে মুখ্য বিবেচনায় রেখে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। সরকারি কর্মকর্তারা মূলত জনগণের সেবক।

​তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে কোনো কোনো গোষ্ঠী মিথ্যাচার করছে, যা আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। বিএনপির সরকার কখনো প্রতিহিংসার রাজনীতি করে না: তারা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের রাজনীতিতেই বিশ্বাসী।

​শনিবার (২৬ সেপ্টেম্বর)বিকালে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​অনুষ্ঠানে উপজেলার বেদে, হরিজন ও ডাংগা ইউনিয়নের দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, দুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা, সম্প্রতি মৃত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান এবং ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়। মন্ত্রীর হাত থেকে এসব সহায়তা ও উপহার সামগ্রী গ্রহণ করেন উপকারভোগীরা।

​পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে এবং পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

  • সর্বশেষ