শিরোনাম
◈ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক ◈ গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা ◈ এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ভারতের ময়ূখ ◈ সরকারি চাকরিজীবীদের জন্য যে সুখবর! ◈ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় ◈ বাংলাদেশে গুজরাটের ইলিশ, স্বাদে হতাশা; নিষেধাজ্ঞার পরও অবৈধ পথে প্রবেশের অভিযোগ ◈ মিরপুরে রাড্ডা সেন্টারে হামলা-ভাঙচুর: পুলিশের উপস্থিতির মধ্যেই লুটপাট, গ্রেপ্তার ৪ ◈ ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে থাকলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস ◈ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বার্তা, প্রধানমন্ত্রীর বৈঠক ◈ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৬ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা জাসদ কার্যালয়ে গোপন বৈঠক করছিল বলে দাবি পুলিশের।

ডিএমপির একটি সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ সন্দেহে গুলিস্তান থেকে অর্ধশতাধিক ব্যক্তি আটক করা হয়েছে, তাদের যাচাই বাছাই চলছে।

তবে আটক ব্যক্তিরা জাসদ কার্যালয়ে কী কারণে অবস্থান করছিলেন এবং তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে, দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশ চারজনকে আটক করেছে।

  • সর্বশেষ