শিরোনাম
◈ বোয়িং থেকে পরমাণু সহযোগিতা, তারেক রহমানের জাতিসংঘ সফরে কী কী অর্জন হলো? ◈ বেদখল জমি ৩ মাসে ফেরত, সুফল পাচ্ছেন ভুক্তভোগীরা ◈ কোটি টাকার রাজস্বেও নাগরিক সুবিধাহীন শালবাহান হাট : টয়লেট-পানির সংকট, ময়লায় নাকাল ক্রেতা-বিক্রেতা ◈ নয়াদিল্লির বাইরে নতুন রূপরেখায় বহুমাত্রিক পররাষ্ট্রনীতি সাজাচ্ছে বাংলাদেশ ◈ সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ বিদেশে যাওয়ার আগে দক্ষতা প্রশিক্ষণ নেই দুই-তৃতীয়াংশ বাংলাদেশি কর্মীর, বেতন-বৈষম্যে পিছিয়ে ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র না পাওয়া নিয়ে বিভ্রান্তি, দ্রুতই দেওয়া হবে: প্রার্থীদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী ◈ খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা এনে নিজের হাতে খাওয়াল ছোট্ট মেয়ে ◈ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক ◈ গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ গৃহবধূ

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে এক সপ্তাহ ধরে সোহাগী রানী মন্ডল (৩২) নামে এক নারী নিখোঁজ রয়েছেন। সন্ধান না পেয়ে তার স্বামী গৌরাঙ্গ ভৌমিকসহ পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। মায়ের অপেক্ষায় প্রহর গুনছে তার দুই শিশুসন্তান নিলয় (৮) ও খুশী (৫)।

​পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানাধীন ইশিবপুর গ্রামের ভাড়া বাসা থেকে বের হন সোহাগী। এরপর থেকে আর বাড়িতে ফেরেননি তিনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

​নিখোঁজ সোহাগীর গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে, চুল কালো এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৭ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল ছাপার থ্রি-পিস।

​এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নম্বর ১৮২০।

​সোহাগী রানী মন্ডলের কোনা সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

​এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ নারীকে উদ্ধারে পুলিশের জোর তৎপরতা চলছে।

  • সর্বশেষ