শিরোনাম
◈ বোয়িং থেকে পরমাণু সহযোগিতা, তারেক রহমানের জাতিসংঘ সফরে কী কী অর্জন হলো? ◈ বেদখল জমি ৩ মাসে ফেরত, সুফল পাচ্ছেন ভুক্তভোগীরা ◈ কোটি টাকার রাজস্বেও নাগরিক সুবিধাহীন শালবাহান হাট : টয়লেট-পানির সংকট, ময়লায় নাকাল ক্রেতা-বিক্রেতা ◈ নয়াদিল্লির বাইরে নতুন রূপরেখায় বহুমাত্রিক পররাষ্ট্রনীতি সাজাচ্ছে বাংলাদেশ ◈ সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ বিদেশে যাওয়ার আগে দক্ষতা প্রশিক্ষণ নেই দুই-তৃতীয়াংশ বাংলাদেশি কর্মীর, বেতন-বৈষম্যে পিছিয়ে ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র না পাওয়া নিয়ে বিভ্রান্তি, দ্রুতই দেওয়া হবে: প্রার্থীদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী ◈ খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা এনে নিজের হাতে খাওয়াল ছোট্ট মেয়ে ◈ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক ◈ গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৮ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরস্কার বঞ্চনা ও ভাঙা সম্পর্ক : একসঙ্গে ক্ষোভ ঝাড়লেন নূতন

মনিরুল ইসলাম : “আমার সংসার নেই… একা থাকাই বেশি ভালো”—এমন খোলামেলা বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন একসময়কার জনপ্রিয় চিত্রনায়িকা নূতন। ব্যক্তিগত জীবন ও চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান সময়ে অনেক সম্পর্ক টেকসই হয় না, তাই একা থাকাকেই তিনি বেশি স্বস্তিদায়ক মনে করেন।

নূতনের ভাষ্য, “একা থাকাই ভালো মেয়েদের। দুদিন পর সংসার ভেঙে যায়—এথেকে একাই ভালো। আমি তাই মনে করি।” ব্যক্তিগত অভিজ্ঞতা ও চারপাশের বাস্তবতা থেকেই তার এই উপলব্ধি এসেছে বলে জানান তিনি।

চলচ্চিত্র জীবন প্রসঙ্গে নূতন বলেন, আমি ওরা ১১ জন চলচ্চিত্রে অভিনয় করেছি। এটা আমার জীবনের একটি সেরা চলচ্চিত্র।  মুক্তিযুদ্ধের ওপর সিনেমা। এছাড়া  অনেক ভালো ভালো চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেয়েছি। 

 তবে কাজের স্বীকৃতি নিয়ে তার মধ্যে কিছুটা আক্ষেপ রয়েছে। তার কথায়, “আমি অনেক ভালো চলচ্চিত্রে কাজ করেছি। কেন যে আমাকে পুরস্কার দেয় না বলতে পারব না। নাম হয়তো থাকে, কিন্তু শেষমেষ আর দেওয়া হয় না।”

advertisement

চলচ্চিত্রাঙ্গনে দীর্ঘদিন কাজ করেও প্রত্যাশিত মূল্যায়ন না পাওয়ার বিষয়টি তাকে কষ্ট দেয় বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী। তবু অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই তিনি কাজ করে গেছেন বলে জানান।

নূতনের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার বক্তব্যকে বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি মাত্র।

সংসার ও সম্পর্ক নিয়ে  ক্ষোভ  থাকলেও, অভিনয়জীবনে নিজের অবস্থান ও অবদান নিয়ে নূতন যে আত্মবিশ্বাসী—তা তার বক্তব্যেই স্পষ্ট।

  • সর্বশেষ