শিরোনাম
◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র না পাওয়া নিয়ে বিভ্রান্তি, দ্রুতই দেওয়া হবে: প্রার্থীদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী ◈ খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা এনে নিজের হাতে খাওয়াল ছোট্ট মেয়ে ◈ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক ◈ গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা ◈ এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ভারতের ময়ূখ ◈ সরকারি চাকরিজীবীদের জন্য যে সুখবর! ◈ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় ◈ বাংলাদেশে গুজরাটের ইলিশ, স্বাদে হতাশা; নিষেধাজ্ঞার পরও অবৈধ পথে প্রবেশের অভিযোগ ◈ মিরপুরে রাড্ডা সেন্টারে হামলা-ভাঙচুর: পুলিশের উপস্থিতির মধ্যেই লুটপাট, গ্রেপ্তার ৪ ◈ ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে থাকলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৩ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ছোটকাকুর নতুন যাত্রা: ১৪ বই নতুন আঙ্গিকে

মনিরুল ইসলাম : জনপ্রিয় শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর সৃষ্ট বহুলপঠিত ‘ছোটকাকু’ সিরিজের ১৪টি বই নতুন মোড়ক ও নতুন আঙ্গিকে প্রকাশিত হয়েছে। প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশ থেকে প্রকাশিত এ বইগুলোতে পাঠকদের জন্য আনা হয়েছে ভিন্নধর্মী উপস্থাপনা।

প্রকাশিত বইগুলোর মধ্যে ১০টি বইয়ে প্রতিটিতে দুটি করে মোট ২০টি রহস্যগল্প সংযোজন করা হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে একটি বইয়ে দুইটি পৃথক প্রচ্ছদে প্রকাশ করা হয়েছে, যা পাঠকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে। পাশাপাশি ছোটকাকু সিরিজের ৪টি অনুবাদ গ্রন্থও প্রকাশিত হয়েছে।

বইগুলোর প্রচ্ছদ অঙ্কন করেছেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাইখ সিরাজ, তারিক আনাম খান, আনিসুল হক, মোস্তাফিজ শফি, মোস্তফা মামুন, মাজহারুল ইসলাম, মো. হামিদুল হক, রেজানুর রহমান, সানাউল আরেফিন এবং জাহিদ নেওয়াজ খানসহ সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি রাজু আলীম।

এদিকে ছোটকাকু সিরিজকে ঘিরে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব’। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ উৎসব, যার আয়োজক প্রতিষ্ঠান মাত্রা।

নতুন প্রজন্মের পাঠকদের কাছে ছোটকাকুকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ