মনিরুল ইসলাম: দীর্ঘদিন পর নিজ জন্মভূমি খুলনায় ট্রেনে ভ্রমণ করেছেন আলোচিত চিত্র নায়িকা পলি। এ সফর ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন তিনি।
পোস্টে পলি উল্লেখ করেন, খুলনা তার ‘প্রাণের শহর’ এবং বাবা-মায়ের সঙ্গে স্মৃতিবিজড়িত একটি ভালোবাসার জায়গা। ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করে তিনি আনন্দ প্রকাশ করেন।
তবে এই সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে তার বডি ল্যাংগুয়েজ ও অঙ্গভঙ্গি নিয়ে কিছু ব্যবহারকারী ট্রোল করেছেন বলে পোস্টে অভিযোগ করেন পলি।
সমালোচনার জবাবে তিনি লেখেন, কিছু মানুষ তার কাজ নয়, বরং ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনা করছেন। তিনি এসব সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের কাজ চালিয়ে যাওয়ার কথা জানান। একই সঙ্গে সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, যারা তার অবস্থান বা জীবনধারা নিয়ে মন্তব্য করছেন, তাদের আগে সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করা উচিত।
পলি আরও দাবি করেন, তার পোস্ট ঘিরে বিভিন্ন আইডি থেকে নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া এসেছে। তবে এসব সমালোচনা তাকে দমিয়ে রাখতে পারবে না বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, জানা গেছে—খুলনা সফরকালে একটি ফটোশুটের জন্য ট্রেনে যাত্রা করেছেন পলি এবং সে সংক্রান্ত ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ তার আত্মবিশ্বাসের প্রশংসা করছেন, আবার কেউ সমালোচনাও করছেন।
প্রসঙ্গত, গত বুধবার এফডিসিতে মেজর সিনহা নামে একটি নতুন সিনেমাট আইটেম সং এর শুটিং অংশ নেন।