শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে ১৩ দিন, বিল অব এন্ট্রি দাখিলেই যায় ৭ দিন! ◈ রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, ধ্বংসের কথা জানাল সৌদি ◈ নাশকতার ছক বিদেশে ঢাকায় বাস্তবায়ন, অনেক পুলিশ কর্মকর্তা নজরদারিতে ◈ ব্রাইটনের কাছে আর্সেনাল পরা‌জিত ◈ কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যা: সন্দেহভাজন তুহিনের বিরুদ্ধে মোটরসাইকেল আত্মসাৎ, মাদক ও কিশোর গ্যাংয়ের অভিযোগ ◈ লন্ডনে জব্দ ২৫ মিলিয়ন ডলার ফেরানোর সুযোগ হারাল বাংলাদেশ, চার সপ্তাহ পর অর্থ গেল দুবাইয়ে ◈ কলকাতা নাইটরাইডা‌র্সে যোগ দি‌চ্ছেন রোহিত শর্মা?  ◈ অ‌জিত আগরকর প্রধান নির্বাচকের পদে থাকতে চান না, চিঠি দিলেন বি‌সি‌সিআইকে ◈ করোনা টিকার অগ্রিম ১২০০ কোটি টাকা, এখনো ফেরত দেয়নি ভারত ◈ ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, বইছে মৃদু তাপপ্রবাহও

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

টাকা নিয়েও মঞ্চে সুযোগ নেই: রুমি করিমের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ

মনিরুল ইসলাম: প্রোগ্রাম আয়োজনের নামে টাকা নেওয়ার পরও মঞ্চে পারফর্ম করার সুযোগ না দেওয়ার অভিযোগ উঠেছে রুমি করিমের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে টাকা ফেরতের দাবি জানিয়েছেন একাধিক শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিভিন্ন ফ্যাশন শো ও র‌্যাম্প শোতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়। তবে অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও অনেককে মঞ্চে উঠতে দেওয়া হয়নি, কিংবা খুব অল্প সময়ের জন্য সুযোগ দেওয়া হয়েছে।

advertisement

একাধিক শিক্ষার্থী জানান, “আমাদের টাকায় ফুটানি করে। গাড়িতে চড়ে ঘোরে। কিন্তু যাদের টাকা নিয়ে প্রোগ্রামে নেওয়ার কথা, তাদের ঠিকভাবে সুযোগই দেয় না।” তাদের দাবি, অনেক সময় নির্ধারিত সময়ের তুলনায় অংশগ্রহণকারীদের মঞ্চে খুব কম সময় রাখা হয়, অন্যদিকে আয়োজক নিজেই দীর্ঘ সময় ধরে মঞ্চে অবস্থান করেন।

এ বিষয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, তারা কেবল অর্থের বিনিময়ে সুযোগ চাননি, বরং নিজেদের প্রতিভা প্রদর্শনের একটি ন্যায্য প্ল্যাটফর্ম প্রত্যাশা করেছিলেন। কিন্তু বাস্তবে তা না পাওয়ায় তারা প্রতারিত বোধ করছেন।

advertisement

ভুক্তভোগীদের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং যারা টাকা দিয়েছেন, তাদের অর্থ ফেরত নিশ্চিত করা হোক।

এ বিষয়ে রুমি করিমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

advertisement

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই এ ধরনের আয়োজনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ