শিরোনাম
◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩ ◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত! ◈ সেই আগুন সন্ত্রাসেই ভরসা আওয়ামী লীগের! ◈ কুমিল্লার স্কুলছাত্র অপ্রতিম হত্যায় পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর মেলেনি! ◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার একটাই ছেলে, ভুল করলে ক্ষমা করে দিয়েন : অপ্রতিমের বাবা

ছেলে অপ্রতিমের জানাজায় কান্নায় ভেঙে পড়েন বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার একটাই ছেলে।

কুমিল্লার আবহাওয়ায় আপনাদের ছায়ায় বড় হয়েছে ও। আমার ছেলে যদি কোনো ভুল করে তাহলে মাফ করে দেবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন।’

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী-কর্মকর্তাসহ উপস্থিত হাজারো জনতা অংশ নেয়।

পরিবার সূত্রে জানা গেছে, জানাজা শেষে অপ্রিতমের মরদেহ গন্ধমতী ঈদগাহ মাঠে নেওয়ার কথা রয়েছে এবং সেখানেই দাফন করার কথা রয়েছে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন বলেন, ‘অপ্রতিম আমাদেরই সন্তান, এই বিশ্ববিদ্যালয়েরই সদস্য। আমরা চাই, আমাদের অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার হোক। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিজয় ২৪ হল পর্যন্ত রাস্তায় সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সানন্দা পশ্চিমপাড়া লালমাই পাহাড়ে অপ্রিতমের মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে।

  • সর্বশেষ