শিরোনাম
◈ মেসিকে বার্সেলোনায় ফেরাতে চেয়েও পারেননি! কারণ জানা‌লেন প্রাক্তন সতীর্থ জাভি ◈ র‌শিদ খান নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ, সরব আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫৩ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাহিদামতো সার না পেয়ে মহাসড়ক অবরোধ, কৃষি কর্মকর্তাকে মারধর করলেন কৃষকরা

কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে চাহিদামতো সার না পেয়ে মহাসড়ক অবরোধ এবং ঘোগাদহ ইউনিয়নে ডিলারের ম্যানেজারকে মারধর করে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। পৃথক ঘটনায় এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধর করেছেন বিশৃঙ্খল কৃষকরা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। মহাসড়ক অবরোধ করায় সাময়িকের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও কৃষি অফিসাররা সেখানে উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করে সার বিতরণ করেন।

advertisement

অপর ঘটনায় হামলার শিকার হয়েছেন কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মামুন অর রশিদ। তিনি গত এক মাস আগে ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ব্লক সুপারভাইজার (বিএস) হিসেবে দায়িত্ব পান। হামলায় বিএস মামুন মাথা ও পিঠে আঘাত পেয়েছেন। এ সময় তার চশমার গ্লাস ভেঙে গিয়ে নাকের কাছে কেটে যায় বলে জানিয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠেরপাড় এলাকার মেসার্স একেএম মোস্তাফিজুর রহমান ডিলার পয়েন্টে সার বিতরণের কথা শুনে ৪০০ থেকে ৫০০ কৃষক সেখানে উপস্থিত হন। মাত্র ২০০ বস্তা সার এতগুলো মানুষের মধ্যে বিতরণ করা সম্ভব না জেনে ডিলারের ম্যানেজার দেরি করছিলেন। বিতরণে দেরি হওয়ায় উপস্থিত কৃষকরা উত্তেজিত হয়ে ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে কিছুক্ষণের জন্য দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসলে যান চলাচল স্বাভাবিক হয়।

advertisement

এদিকে ঘোগাদহ ইউনিয়নের মেসার্স অলিল মোল্লা ডিলার পয়েন্টেও একই ঘটনা ঘটে। মাত্র ১২০ বস্তা সার বিতরণ করার কথা থাকলেও সকাল থেকেই ডিলার পয়েন্টে কয়েকশ কৃষক উপস্থিত হন। সার দিতে দেরি হওয়ায় উত্তেজিত কৃষকরা ডিলারের ম্যানেজার শাহনুরকে মারধর করেন এবং তাড়া দেন। তাড়া খেয়ে ম্যানেজার সেখান থেকে পালিয়ে যান। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন কৃষকরা। পরে কৃষি কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কৃষকদের ভাষ্য, আমন ধানে পরিমাণমত সার না দিলে ফলন নষ্ট হয়। এজন্য সকাল থেকেই তারা সারের জন্য উপস্থিত হয়েছিলেন কিন্তু সার না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তাদের অভিযোগ, ডিলাররা রাতের আঁধারে সার কালোবাজারিদের কাছে বিক্রি করে। যার কারণে অতিরিক্ত দামে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে তাদের সার কিনতে হচ্ছে। ডিলাররা কী পরিমাণ সার বরাদ্দ পাচ্ছে, কী পরিমাণ বিতরণ করছে তার নির্দিষ্ট কোনো হিসাব না থাকায় প্রকৃত কৃষকরা সার থেকে বঞ্চিত হচ্ছে।

advertisement

ঘোগাদহ ইউনিয়নের কৃষক রাজা মিয়া বলেন, ‘সারের জন্য সকাল থেকেই ডিলার পয়েন্টে কয়েকশ কৃষক অবস্থান করেন। সার দিতে দেরি হওয়ায় ডিলারের ম্যানেজার শাহনুরকে উত্তেজিত কৃষকরা মারধর করেন এবং ধাওয়া দেন। পরে প্রশাসনের উপস্থিতিতে সার বিতরণ করা হয়; তবে অধিকাংশ কৃষকই সার পাননি।’

কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নাহিদা আফরিন বলেন, ‘ভোগডাঙ্গা ইউনিয়নের দুইটি ডিলার পয়েন্টে ২০০ বস্তা সার ছিল সেখানে লোক জড় হয়েছে ৪০০ থেকে ৫০০ জন। এ কারণে জটলা তৈরি হয়। ভিড়ের কারণে দিতে দেরি হওয়ায় লোকজন উত্তেজিত হয়ে ওঠে।’

অপরদিকে ঘোগাদহ ইউনিয়নে মেসার্স অলিল মোল্লা ডিলার পয়েন্টে ১২০ বস্তা সার দেওয়ার কথা ছিল। এখানেও একই অবস্থা তৈরি হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক করে সার বিতরণ করা হয়েছে। বাকি যারা পাননি তাদের আগামী মঙ্গলবার দেওয়া হবে।

  • সর্বশেষ