শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৭ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ

বাংলাদেশ ও চীনের ইউনান প্রদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহী দুই দেশ। ঢাকা সফররত ইউনানের ব্যবসায়ীরা বাংলাদেশের বাজারে বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। এসময় বাংলাদেশ ও ইউনান প্রদেশের বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার, নতুন বাজার, ব্যবসায়িক সংযোগ সৃষ্টি এবং পারস্পরিক বাণিজ্যের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয় বলে এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গতকাল অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ। ইউনান প্রাদেশিক বাণিজ্য বিভাগের নেতৃত্বে আগত প্রতিনিধিদলে সরকারি কর্মকর্তা ছাড়াও বিভিন্ন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেন।
বৈঠকে বাংলাদেশি সরকারি সংস্থা, ব্যবসায়িক সংগঠন ও সংশ্লিষ্ট বেসরকারি খাতের সঙ্গে ইউনানভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগ ও ব্যবসায়িক অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় বাজার অনুসন্ধান, স্থানীয় এজেন্ট বা ডিস্ট্রিবিউটর নিয়োগ, কৃষি ও কৃষিজাত পণ্যের আমদানি-রফতানি, লজিস্টিকস সেবা এবং চট্টগ্রাম বন্দরসহ বাংলাদেশের বাণিজ্যিক অবকাঠামো সম্পর্কে জানার বিষয়ে ইউনান প্রতিনিধিদলের আগ্রহের বিষয়গুলো আলোচনায় আসে।

ইউনান প্রাদেশিক বাণিজ্য বিভাগের প্রস্তাবনায় বাংলাদেশে নির্মাণসামগ্রী, প্রকৌশল পণ্য ও কৃষি যন্ত্রপাতির বাজারের চাহিদা যাচাই, স্থানীয় প্রদর্শনী, বাণিজ্যিক বাজার পরিদর্শন, বিতরণ ও লজিস্টিকস নেটওয়ার্ক গড়ে তোলা এবং কৃষি ও হালকা শিল্পজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণের বিষয়গুলোও গুরুত্ব পায়। পাশাপাশি বাংলাদেশি টেক্সটাইল ও বিশেষায়িত কৃষিপণ্যের সঙ্গে ইউনানের পণ্যের বাণিজ্যিক সংযোগ বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়।
ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ সরকারি পর্যায়ের সহযোগিতার পাশাপাশি ব্যবসায়ী-টু-ব্যবসায়ী যোগাযোগ, বাজার সংযোগ এবং বাণিজ্যিক অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ