শিরোনাম
◈ তেল ইরাকের, নিয়ন্ত্রণ চীনের আর অর্থের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে! ◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ ◈ ৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি ◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারতে সোনার দামে বড় ব্যবধান, কোন দেশে কত?

ভারতের তুলনায় বাংলাদেশে সোনার দামে বড় ব্যবধান রয়েছে। প্রতিবেশী দেশটিতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

অন্যদিকে বাংলাদেশে একই মানের এক ভরি সোনার গহনা কিনতে খরচ হচ্ছে ২ লাখ ১৫ হাজার টাকার বেশি। অর্থাৎ দুই দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দামে পার্থক্য প্রায় ৫৫ হাজার টাকা।

বুধবার (১৮ নভেম্বর) দুই দেশের সোনার বাজারদর বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।

এদিন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করে।

Advertisement

একই সময়ে ভারতের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬০ হাজার ৬৪ টাকা।

শুধু ২২ ক্যারেট নয়, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামেও দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে।

বাংলাদেশে সর্বশেষ বুধবার (১৮ নভেম্বর) সোনার গহনার দাম কমায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা।

এখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৭৪৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

বুধবার ভারতের সোনার বাজারদর অনুযায়ী, বর্তমানে দেশটিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১১ হাজার ২৫৭ রুপি। ২২ ক্যারেটের দাম ১০ হাজার ৩১৮ রুপি, ২১ ক্যারেটের দাম ৯ হাজার ৮৪৯ রুপি এবং ১৮ ক্যারেটের দাম ৮ হাজার ৪৯৮ রুপি।

২৪ ক্যারেট সোনার প্রতি গ্রাম দাম ১১ হাজার ২৫৭ রুপি হলে, এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম প্রায় ১ লাখ ৩১ হাজার ৩০১ রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৭৪ হাজার ৬৩০ টাকা।

২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম দাম ১০ হাজার ৩১৮ রুপি হলে, এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম প্রায় ১ লাখ ২০ হাজার ৩৪৯ রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬০ হাজার ৬৪ টাকা।

২১ ক্যারেট সোনার প্রতি গ্রাম দাম ৯ হাজার ৮৪৯ রুপি হলে, এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম প্রায় ১ লাখ ১৪ হাজার ৮৭৮ রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫২ হাজার ৭৮৭ টাকা।

১৮ ক্যারেট সোনার প্রতি গ্রাম দাম ৮ হাজার ৪৯৮ রুপি হলে, এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম প্রায় ৯৯ হাজার ১২০ রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩১ হাজার ৮২৯ টাকা।

বাংলাদেশের দাম ভ্যাটসহ গহনার বিক্রয়মূল্য, আর ভারতের দেওয়া দর সাধারণ বাজারদর। ভারতের সোনার গহনায় ভ্যাট ধরলে দুই দেশের সোনার দামের ব্যবধান আরও কিছু কমবেশি হতে পারে।

সূত্র : জাগো নিউস ২৪ 

  • সর্বশেষ