শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, ৬ জনের মরদেহ উদ্ধার ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৯ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. আলমগীর হোসেন ফরাজী (৪৫) শরীফপুর ইউনিয়নের পশ্চিম খানপুর গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। স্থানীয় বাজারে তার একটি দোকান আছে এবং তিনি সেখানে কবিরাজি ওষুধ বিক্রির পাশাপাশি ঝাড়ফুঁক করতেন বলে জানা গেছে।

advertisement

এ ছাড়াও, বিভিন্ন সময়ে তিনি শরীফপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক, সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলেও দলীয় সূত্র জানিয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, ঘটনাটি গত ১৩ সেপ্টেম্বরের। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। পরে গতরাতে বাড়ি থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়।

advertisement

মামলা ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, সেদিন সন্ধ্যায় মাথাব্যথা নিয়ে আলমগীরের দোকানে গেলে ঝাড়ফুঁকের কথা বলে শিশুটিকে বলাৎকার করেন তিনি। এ ঘটনা কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে অসুস্থ বোধ করলে শিশুটি পরিবারকে বিষয়টি জানায়। এরপর তার বাবা থানায় মামলা করেন।

এ বিষয়ে শরীফপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হোসেন বলেন, ‘২০২২ সাল পর্যন্ত আলমগীর জামায়াতের ৪ নম্বর ওয়ার্ডে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নিষ্ক্রিয় এবং দলীয় কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন।’

advertisement

বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, ‘আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।’

নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেগমগঞ্জ কোর্টের জেনারেল রেজিস্ট্রেশন অফিসার (জিআরও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আলমগীরকে দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা ইসলাম রুমীর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। শিশুটির শারীরিক পরীক্ষা শেষে বিকেলে একই আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে।’ উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ