শিরোনাম
◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা ◈ মেসিকে বার্সেলোনায় ফেরাতে চেয়েও পারেননি! কারণ জানা‌লেন প্রাক্তন সতীর্থ জাভি ◈ র‌শিদ খান নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ, সরব আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৩ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতলেতিকো মা‌দ্রিদের কা‌ছে ১০ জন নিয়ে ‌হে‌রে গে‌লো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : তীব্র প্রতিদ্ব‌ন্দ্বিতাপূর্ণ ম‌্যা‌চে ডিন হুইসেনের অপরাধ—আক্রমণে থাকা 'লাস্ট ম্যান' জুলিয়ানো সিমিওনেকে ফাউল করে বসেছিলেন। নিজে লাল কার্ড হজম তো করলেনই, রিয়াল মাদ্রিদকেও ফেলে দেন চরম অনিশ্চিয়তায়। ম্যাচের ৫৩তম মিনিটে ফাউল থেকে পাওয়া সেই ফ্রি-কিকে আতলেতিকো মাদ্রিদকে এগিয়ে নেন আলেহান্দ্রো গ্রিমালদো। তার ঠিক মিনিট ছয়েক পর লিড দ্বিগুণ করেন জোনাথন ডেভিড। নির্ধারিত সময়ের এক মিনিট আগে অ্যান্তোনি রুডিগার একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে মাদ্রিদ ডার্বি জিতে নিয়েছে দিয়েগো সিমিওনের দল।

রোববার রিয়াদ এয়ার মেত্রোপলিতানোতে বলের দখল, গোলমুখে শট কিংবা বড় সুযোগ তৈরি—সবক্ষেত্রেই আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। স্বাগতিকদের ৮টি অন-টার্গেট শটের বিপরীতে রিয়ালের শট ছিল মাত্র একটি। তৈরি করা বড় তিনটি সুযোগের দুটিতেই গোল আদায় করে নেয় আতলেতিকো।

এদিন প্রথমার্ধে দুই দলের জালই অক্ষত থাকে। তবে দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই পক্ষ। ৫২তম মিনিটে বড় ভুলটি করে বসেন হুইসেন। ডি-বক্সের ঠিক বাইরে সিমিওনেকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন তিনি। সেই পাউল কাজে লাগিয়ে ৫৩তম মিনিটে গ্রিমালদোর দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় আতলেতিকো।

গ্রিমালদো যেন থিবো কর্তোয়াকে পাত্তাই দেননি। নিচু শটে বল পাঠিয়ে দেন বাঁ দিকের একদম কোণায়। ঝাঁপ দিয়েও দলকে রক্ষা করতে পারেননি রিয়াল গোলকিপার।

৫৯তম মিনিটে লিড দ্বিগুণ করে আতলেতিকো। ডান দিক দিয়ে চমৎকার পাসে বল পান সিমিওনে, এরপর তাঁর বাড়ানো নিচু ক্রসে জোরালো শটে বল জালে জড়ান ডেভিড! লা লিগায় নিজের প্রথম তিন ম্যাচের প্রতিটিতেই গোল পাওয়ার কীর্তি গড়লেন এই ফরোয়ার্ড।

৮৯তম মিনিটে সিলভার নেওয়া চমৎকার ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক হেডারে ইয়ান ওবলাককে পরাস্ত করে বল জালে পাঠান রুডিগার। শেষ দিকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও তা যথেষ্ট ছিল না, ফলে ২-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে। লা লিগায় টানা তিন জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো আতলেতিকো মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ২১ পয়েন্ট, আর দুইয়ে থাকা আতলেতিকোর পয়েন্ট ১৬।

  • সর্বশেষ