স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর এমনিই তোপের মুখে আছে পাকিস্তান দল, তা নিয়ে মাঠের বাইরেও কমছে না অস্বস্তি। তবে এবার এবার আলোচনার কেন্দ্রে দলটির নতুন অধিনায়ক বাবর আজম। দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি অধিনায়ক না জানেন, তাহলে তাঁর দায়িত্বটা কী- এমন প্রশ্ন তুলে বাবরকে তীব্র কটাক্ষ পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের।
ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান দলে আসে ব্যাপক পরিবর্তন। কোচিং স্টাফে রদবদলের পাশাপাশি সাতজন খেলোয়াড়কে দেশে ফেরত পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে তৃতীয় টেস্টের আগে টসের সময় বাবর দাবি করেন, পিসিবির এসব সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানতেন না তিনি। --- ডেইলি ক্রিকেট
বাবরের এমন বক্তব্যকে একেবারেই ভালোভাবে নেননি আকরাম। ইংল্যান্ডের ম্যানচেস্টারে একটি দাতব্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানে সাবেক সতীর্থ ওয়াকার ইউনিসের পাশে বসে তিনি বলেন, ‘বাবর আজম বলেছে সে কিছুই জানত না। তুমি যদি কিছুই না জানো, তবে এখানে কী করছিলে? ছোলা বিক্রি করতে এসেছিলে নাকি?’
অধিনায়ক হিসেবে দলের কঠিন সময়ে খেলোয়াড়দের পাশে দাঁড়ানো জরুরি বলেও মন্তব্য করেন আকরাম।
তার ভাষায়, খেলোয়াড় হিসেবে বা একজন মানুষ হিসেবে আমি বিশ্বাস করি, আপনার অধিনায়ক যদি আপনার পাশে না দাঁড়ান, তবে আপনি মাঠে শতভাগ দিতে পারবেন না।
বাবরের টেস্ট অধিনায়কত্ব নেওয়াই উচিত হয়নি বলে উল্লেখ করে পাকিস্তানের কিংবদন্তি এই পেসার বলেন, ‘আমার মনে হয়, দ্বিতীয় টেস্টের পরপরই বাবরের বলা উচিত ছিল। সে আর অধিনায়কত্ব করতে পারবে না, একজন খেলোয়াড় হিসেবে সিরিজটি খেলবে। আসলে বাবরের টেস্ট অধিনায়কত্ব নেওয়াটাই উচিত হয়নি।
নতুন মেয়াদে অধিনায়ক হিসেবে বাবরের পরিসংখ্যান মোটেও সুখকর ণোয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতায় শেষ করার পর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচেই হারতে হয়েছে পাকিস্তানকে।