শিরোনাম
◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা ◈ মেসিকে বার্সেলোনায় ফেরাতে চেয়েও পারেননি! কারণ জানা‌লেন প্রাক্তন সতীর্থ জাভি ◈ র‌শিদ খান নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ, সরব আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ান গেমস নারী হ‌কি, ১৩ গোল হজম করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ নারী হ‌কি দল এশিয়ান গেমসে নিজেদের অভিষেক ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে। জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে শক্তিশালী চীনের কাছে ১৩-০ গোলে হেরেছে তারা। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে চীন। চতুর্থ মিনিটে ঝোং জিয়াছির গোল দিয়ে শুরু হয় তাদের গোল উৎসব। এরপর একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রাখে চীনের খেলোয়াড়রা।

ঝোং জিয়াছি ৪, ১৩ ও ২৯ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। চেন ইয়াং ১২ ও ১৮ মিনিটে, জোউ মেইরং ৩৮ ও ৫১ মিনিটে এবং চেন ইর ৪১ ও ৫৭ মিনিটে দুটি করে গোল করেন। এ ছাড়া লি হং ১৩ মিনিটে, ঝাং ইং ২৭ মিনিটে, মা নিং ৩২ মিনিটে এবং ইয়াং লিউ ৩৬ মিনিটে একটি করে গোল করেন। 

পুরো ম্যাচে চীনের গোলমুখে উল্লেখযোগ্য কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত গোলশূন্য অবস্থাতেই ম্যাচ শেষ করে তারা। ম্যাচের ৬০ মিনিটে বাংলাদেশের কণা আক্তার হলুদ কার্ডও দেখেন।

এর আগে পুরুষ হকি দলও এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে।

নারী দলের সামনে অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। পুল ‘এ’-তে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২১ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে। এবারের এশিয়ান গেমসে নারী হকিতে অংশ নিচ্ছে ১২টি দল। দুই পুল থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ অক্টোবর।

এশিয়ান গেমসের ফলের সঙ্গে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাই সমীকরণও জড়িত। আসরের চ্যাম্পিয়ন দল সরাসরি অলিম্পিকের মূল পর্বে খেলার সুযোগ পাবে। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে থাকা দলগুলো খেলবে ২০২৮ এফআইএইচ অলিম্পিক বাছাই টুর্নামেন্টে।

  • সর্বশেষ