শিরোনাম
◈ ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, নিজ স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে ভারত ◈ গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩ ◈ হামের উপসর্গে ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১২৯৭ ◈ সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী ◈ রাজধানীতে ককটেল বিস্ফোরণ, ফুটেজ দেখে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ ◈ পাকিস্তানে পুলিশ লাইনে আত্মঘাতী হামলা, নিহত ১৬, আহত অর্ধশতাধিক ◈ মানুষের বিলুপ্তির কারণ হতে পারে এআই? গবেষকদের ৪ আশঙ্কা ◈ প্রার্থী কমাতে ইউপি নির্বাচনে কঠোর ইসি, বাড়ছে জামানত ও ব্যয়সীমা ◈ তিতাস-বাখরাবাদের ৫ কূপে বাড়বে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট ◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ, ১০ মাসে সর্বনিম্ন

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ’, দীঘিকে খোঁচা জয়ের

কাজের বাইরে শিল্পীদের অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ বলে মন্তব্য করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে এ মন্তব্য করেন তিনি।

সম্প্রতি এফডিসিতে অনুষ্ঠিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে মন্ত্রীদের সঙ্গে নায়িকা দীঘির ছবি তোলার প্রসঙ্গ টেনে এ পোস্ট দিয়েছেন অভিনেতা।

advertisement

পোস্টে জয় লেখেন, অনুষ্ঠানে তথ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে যান দীঘি। তবে মন্ত্রী তাড়াহুড়ো করে অন্য একটি কাজে চলে যাওয়ায় দ্রুত ছবি তোলেন। দীঘির মুখে কিছুটা বিব্রতভাবও তিনি লক্ষ করেছেন বলে জানান জয়। যদিও এ পর্যবেক্ষণ তার ভুলও হতে পারে উল্লেখ করে কাউকে অপমান করার উদ্দেশ্য নেই বলেও স্পষ্ট করেন তিনি।

এরপর শিল্পীদের উদ্দেশে জয় লেখেন, চলচ্চিত্র পরিচালক দিবসে তথ্যমন্ত্রী, তথ্য উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি চলচ্চিত্র অঙ্গনের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে। একই সঙ্গে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভবিষ্যতে বিপদে না পড়ার বিষয়েও শিল্পীদের সতর্ক করেন তিনি।

advertisement

জয়ের ভাষায়, ‘শিল্পীদের বোঝা উচিত কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ।’ অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শিল্পীদের কাজকেই মুখ্য উদ্দেশ্য করা উচিত বলে মনে করেন তিনি।

advertisement

তার মতে, চলচ্চিত্রশিল্প স্বয়ংসম্পূর্ণ হলে এবং শিল্পীরা নিজ নিজ প্রতিভা বিকাশে সফল হলে মন্ত্রীরাই তাদের সঙ্গে ছবি তুলতে আগ্রহী হবেন। যেমন ববিতা ম্যাডামের সাথে ছবি তুলেছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত তিন মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে যথাযথভাবে মূল্যায়ন করেছেন।

পোস্টের শেষাংশে চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগের প্রশংসা করেন জয়। তার মতে, ৫ আগস্ট-পরবর্তী সময়ে প্রথমবারের মতো চলচ্চিত্র অঙ্গনের গুণীজনদের সঙ্গে সরকারের ঊর্ধ্বতন তিন মন্ত্রী-উপদেষ্টাকে একত্রিত করার উদ্যোগ নিয়েছে সমিতি। এ জন্য সমিতির সদস্যদের অভিনন্দন জানান তিনি।

সূত্র: বাংলা ট্রিবিউন 

  • সর্বশেষ