শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে ১৩ দিন, বিল অব এন্ট্রি দাখিলেই যায় ৭ দিন! ◈ রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, ধ্বংসের কথা জানাল সৌদি ◈ নাশকতার ছক বিদেশে ঢাকায় বাস্তবায়ন, অনেক পুলিশ কর্মকর্তা নজরদারিতে ◈ ব্রাইটনের কাছে আর্সেনাল পরা‌জিত ◈ কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যা: সন্দেহভাজন তুহিনের বিরুদ্ধে মোটরসাইকেল আত্মসাৎ, মাদক ও কিশোর গ্যাংয়ের অভিযোগ ◈ লন্ডনে জব্দ ২৫ মিলিয়ন ডলার ফেরানোর সুযোগ হারাল বাংলাদেশ, চার সপ্তাহ পর অর্থ গেল দুবাইয়ে ◈ কলকাতা নাইটরাইডা‌র্সে যোগ দি‌চ্ছেন রোহিত শর্মা?  ◈ অ‌জিত আগরকর প্রধান নির্বাচকের পদে থাকতে চান না, চিঠি দিলেন বি‌সি‌সিআইকে ◈ করোনা টিকার অগ্রিম ১২০০ কোটি টাকা, এখনো ফেরত দেয়নি ভারত ◈ ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, বইছে মৃদু তাপপ্রবাহও

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৩ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কলকাতা নাইটরাইডা‌র্সে যোগ দি‌চ্ছেন রোহিত শর্মা? 

স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিচ্ছেন খোদ রোহিত শর্মা? জল্পনা বেড়েছিল নাইটদের কোচ অভিষেক নায়ারের এক বক্তব্যের পরই। আসলে এই মুহূর্তে টিভি শো ফ্যামিলি ফুল হাউসের সঞ্চালকের ভূমিকায় রয়েছেন রোহিত। সেখানে হাজির হয়েই কে‌কেআর এর বর্তমান কোচ রোহিতের সাথে মশকরা করছিলেন। সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রোহিতকে হলুদ পোশাকে দেখে পরপর দুটি মন্তব্য করেছিলেন নায়ার। আর তাতেই ওঠে কে‌কেআর এর প্রসঙ্গ।

কে‌কেআর এ যোগ দেবেন রোহিত শর্মা?

ওই টিভি শো চলাকালীন কলকাতা নাইট রাইডার্স দলের প্রধান কোচ নায়ার রোহিতকে হলুদ পোশাকে দেখেই খানিকটা মজা করে বলেন, রোহিত কি চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন? এরপরই শাহরুখের দলের কোচকে বলতে শোনা যায়, “রোহিতকে বেশি ভাল মানাবে সোনালী-বেগুনি রঙে। নায়ারের এমন মন্তব্য শুনে বোঝাই যাচ্ছে তিনি ঘুরিয়ে রোহিতকে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন! যদিও তৎক্ষণাৎ উত্তর দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

এদিন, টিভি শো চলাকালীন রোহিতকে নায়ার এমন মন্তব্য করতেই দর্শক আসন থেকে উঠতে শুরু করে ‘মুম্বই মুম্বই’ স্লোগান। আর সেটা শুনেই এক কথায় রোহিত বলে দেন, “সব সময়ের জন্য।” অর্থাৎ যে দলটার সাথে এত বছর ধরে রয়েছেন, যে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচটা ট্রফি জিতিয়েছেন সেই দলটাকে  ছাড়বেন না রোহিত শর্মা! ভবিষ্যতে কলকাতা নাইট রাইডার্স বড় অফার দিলে সেই দলে যাবেন কিনা সেটা অবশ্য খোলসা করেননি ভারতীয় মহাতারকা।

উল্লেখ্য, অভিষেক নায়ারের সাথে চিরকালই বন্ধুর মতো সম্পর্ক রোহিত শর্মার। নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁদের। তাছাড়াও এর আগে রোহিত শর্মাকে ফিট হয়ে উঠতে সব রকম সাহায্য করেছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের বর্তমান হেড স্যার। তবে পারেননি শুধু এ বছর শাহরুখের দলকে চ্যাম্পিয়ন করতে। ২০২৭ এ যাতে সেই লক্ষ্য পূরণ হয় সেদিকে নজর রয়েছে ভারতীয় তারকার।

  • সর্বশেষ