শিরোনাম
◈ বোয়িং থেকে পরমাণু সহযোগিতা, তারেক রহমানের জাতিসংঘ সফরে কী কী অর্জন হলো? ◈ বেদখল জমি ৩ মাসে ফেরত, সুফল পাচ্ছেন ভুক্তভোগীরা ◈ কোটি টাকার রাজস্বেও নাগরিক সুবিধাহীন শালবাহান হাট : টয়লেট-পানির সংকট, ময়লায় নাকাল ক্রেতা-বিক্রেতা ◈ নয়াদিল্লির বাইরে নতুন রূপরেখায় বহুমাত্রিক পররাষ্ট্রনীতি সাজাচ্ছে বাংলাদেশ ◈ সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ বিদেশে যাওয়ার আগে দক্ষতা প্রশিক্ষণ নেই দুই-তৃতীয়াংশ বাংলাদেশি কর্মীর, বেতন-বৈষম্যে পিছিয়ে ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র না পাওয়া নিয়ে বিভ্রান্তি, দ্রুতই দেওয়া হবে: প্রার্থীদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী ◈ খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা এনে নিজের হাতে খাওয়াল ছোট্ট মেয়ে ◈ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক ◈ গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৯ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা অমান্য করে সিএনজি চলাচল, সংঘর্ষে নিহত ১

সরওয়ার আজম মানিক,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক রোহিঙ্গা নিহত আটজন আহত।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলার ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এফ-৩০ ব্লকের তিন মোয়া নামক স্থানে (ত্রিমুখী সড়কে) এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গার নাম মোহাম্মদ হাশিম (৩৪)। তিনি ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এইচ-৭৫ ব্লকের বাসিন্দা এবং নুর আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও উখিয়া থানার পুলিশ জানিয়েছে, সকালে ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এফ-৩০ ব্লকের তিন মোয়া (ত্রিমুখী সড়কে) দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালক ও যাত্রীসহ নয়জন আহত হন। খবর পেয়ে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করেন।

advertisement

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ হাশিমের শারীরিক অবস্থার অবনতি হলে পরে তিনি মারা যান। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায় নি।

এদিকে রোহিঙ্গা আশ্রয়শিবিরের ভেতরে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ থাকলেও বিভিন্ন সড়কে নিয়মিত সিএনজি চলাচলের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, অনুমোদনহীন এসব যানবাহন দিনের পাশাপাশি রাতেও ক্যাম্পের বিভিন্ন সড়কে চলাচল করে।

স্থানীয়দের অভিযোগ, এপিবিএনের কিছু সদস্যকে নিয়মিত ‘মাসোহারা’ দিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে সিএনজি চলাচল করা হচ্ছে। তাদের ভাষ্য, ক্যাম্পের সরু ও ব্যস্ত সড়কে এভাবে অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। শনিবারের দুর্ঘটনাকেও তারা অনিয়ন্ত্রিত যান চলাচলের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন।

তবে এপিবিএন এ অভিযোগ অস্বীকার করেছে। ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের এপিবিএনের ইন্সপেক্টর মো. নাহিদ বলেন, ‘১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এফ-৩০ ব্লকে দুটি সিএনজির মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

ক্যাম্পের ভেতরে নিষেধাজ্ঞা অমান্য করে সিএনজি চলাচল এবং এ জন্য এপিবিএনের কোনো সদস্যকে মাসোহারা দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইন্সপেক্টর মো. নাহিদ বলেন, ‘মাসোহারা নিয়ে অবৈধভাবে সিএনজি চলাচলের অভিযোগ সঠিক নয়। এ ধরনের কোনো বিষয় আমাদের জানা নেই।’

  • সর্বশেষ