শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৯ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে ঢাকা থেকে কুমিল্লার বুড়িচংয়ে কথিত প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার পরেই অভিযুক্ত যুবক পালিয়ে যায়।

শুক্রবার রাতে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মীরপুর ও ময়নামতি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন বুড়িচং উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া। জানা গেছে, ময়নামতি ইউনিয়নের মীরপুর গ্রামের আজগর আলীর ছেলে রাজীব আহমেদ (২১) কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। ঢাকার গুলশানের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ওই কিশোরীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটকের মাধ্যমে তার পরিচয় হয়।

পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের সূত্র ধরে শুক্রবার ঢাকা থেকে কুমিল্লায় যায় কিশোরীটি। রাত আনুমানিক ৯টার দিকে রাজীব তাকে ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় রিসিভ করে। পরে তাকে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব পাশে একটি নির্জন স্থানে নিয়ে শারীরিক নির্যাতন চালায় এবং ধর্ষণ করে।

একপর্যায়ে কিশোরী চিৎকার-চেঁচামেচি শুরু করলে অভিযুক্ত রাজীব ঘটনাস্থল থেকে পালিয়ে যান। কিশোরীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া বলেন, কিশোরীকে অভিযুক্ত রাজীব আহমেদের ছবি দেখানো হলে তিনি তাকে শনাক্ত করেন। শনিবার সকালে প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য কিশোরীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরীটি ঢাকার গুলশানের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। তার বাবা-মা নেই এবং প্রাথমিকভাবে তার বাড়ি নরসিংদী বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত রাজীবকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ