শিরোনাম
◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩% ◈ জমজম কূপের নিচে ক্যামেরা নামাতেই থমকে গিয়েছিলেন সৌদি আরবের শীর্ষ বিজ্ঞানীরা (ভিডিও) ◈ বোয়িং থেকে পরমাণু সহযোগিতা, তারেক রহমানের জাতিসংঘ সফরে কী কী অর্জন হলো?

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৬ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছেলের কণ্ঠ নকল করে পুলিশ পরিচয়ে বাবার কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে প্রতারণা চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ওই এলাকার আইদুল হোসেনের ছেলে সোহেল মণ্ডল (২৭) ও হাসেম আলীর ছেলে হেলাল ইসলাম (২২।

advertisement

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২০ জুলাই দুপুরে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আমিনুল ইসলামকে মোবাইল ফোনে প্রতারকরা জানায়, তার ছোট ছেলে তামিম আল মাহী কয়েকজন বন্ধু মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছেন। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে মাহীর কণ্ঠ নকল করে কথা বলে আমিনুল ইসলামের বিশ্বাস অর্জন করে প্রতারকরা। পরে তাকে ছাড়িয়ে আনতে টাকা দাবি করা হয়।

প্রতারকদের দাবির পরিপ্রেক্ষিতে দুই দফায় মোট ৪০ হাজার টাকা নগদের মাধ্যমে পাঠান আমিনুল ইসলাম। পরে ছেলে মাহীর সঙ্গে সরাসরি যোগাযোগ করলে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর ভুক্তভোগী আমিনুল ইসলাম বাদী হয়ে নাটোর সদর থানায় একটি প্রতারণার মামলা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এসআরবি-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধার একটি দল উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় প্রতারণা চক্রের মূলহোতা সোহেল মণ্ডল ও তার সহযোগী হেলাল ইসলামকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও নগদ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন এ ধরনের প্রতারণার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ