শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৩ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের তিন বারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হোসনে আরা বকুলকে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাও এলাকা থেকে তাকে আটক করা হয়। 

রাত ১১ টার দিকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বকুল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ছাত্র-জনতার ওপর হামলায় মদদ দেন। সম্প্রতি তিনি আওয়ামী লীগকে বিভিন্নভাবে সংগঠিত করছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে সরকার বিরোধী কার্যক্রম চালানোর অভিযোগ আছে। তাকে কি মামলায় গ্রেপ্তার দেখানো হবে বিস্তারিত পরে জানানো হবে।

বকুল কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিনের অনুসারী। তিনি কার্যক্রম নিষিদ্ধ আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয় সম্পাদক। 

  • সর্বশেষ