শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ১১:৫৬ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ১১:৫৬ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে ‘স্নেহের বন্ধন’, জুটি জয় চৌধুরী–মৌ খান

মনিরুল ইসলাম : শারদীয় দুর্গাপূজার আনন্দে দর্শকদের জন্য নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জয় চৌধুরী ও অভিনেত্রী মৌ খান। আগামী ১৬ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে কামরুজ্জামান পরিচালিত সিনেমা ‘স্নেহের বন্ধন’। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই সিনেমায় অ্যাকশন, পারিবারিক আবেগ ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে বলে জানান পরিচালক।

সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন জয় চৌধুরী ও মৌ খান। নির্মাতা ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, পূজার ছুটিতে দর্শকদের বিনোদনের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে সিনেমাটি।

আজ মঙ্গলবার বিকালে  এফডিসির এটিএন বাংলার ৮ নং ফ্লোরে  সিনেমা মুক্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জয় চৌধুরীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন মৌ খান। সহশিল্পী হিসেবে জয়ের পেশাদারিত্ব ও সহযোগিতার প্রশংসা করেন তিনি। 

অন্যদিকে সিনেমাটি নিয়ে আশাবাদী জয়ও। তাঁর প্রত্যাশা, গল্প ও নির্মাণের কারণে ‘স্নেহের বন্ধন’ দর্শকদের ভালো লাগবে।

Advertisement

ঢাকাই চলচ্চিত্রে এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন জয় চৌধুরী। ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয়ও তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কাজ হিসেবে আলোচিত হয়েছেন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র শিল্পীদের সংগঠনেও সক্রিয় তিনি।

সর্বশেষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জয় চৌধুরী। ওই নির্বাচনে সভাপতি নির্বাচিত হন শিবা শানু।

জানা যায়, ‘স্নেহের বন্ধন’ সিনেমাটির মুক্তি এর আগে কয়েক দফা পিছিয়েছে। সংশ্লিষ্টরা জানান, বন্যাসহ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছিল। এবার শারদীয় দুর্গাপূজার উৎসবকে সামনে রেখে ১৬ অক্টোবর মুক্তির দিন চূড়ান্ত করা হয়েছে।

পূজার ছুটিতে প্রেক্ষাগৃহে দর্শক সমাগম বাড়বে—এমন প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের। দীর্ঘদিন ধরে দর্শকখরায় থাকা প্রেক্ষাগৃহগুলোতে উৎসবের মৌসুমে নতুন সিনেমাটি কিছুটা হলেও প্রাণ ফেরাবে বলে আশা করছেন হল মালিক ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

অ্যাকশন, আবেগ ও পারিবারিক টানাপোড়েনের গল্পে নির্মিত ‘স্নেহের বন্ধন’ তাই পূজার বিনোদনে নতুন মাত্রা যোগ করতে পারে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়াতেই মিলবে সেই উত্তর।