শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০১:১৬ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ০১:১৬ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা

মনিরুল ইসলাম: তারকা জুটি প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবর নিয়ে যখন দেশের বিনোদন অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসার ভাঙনের গুঞ্জন।

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারুকী ও তিশা। দেখতে দেখতে তাদের দাম্পত্য জীবনের ১৬ বছর পেরিয়ে গেছে। এই দীর্ঘ পথচলার পর হঠাৎ করে অন্তর্জালে তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে সৃষ্টি হয়েছে নানা জল্পনা।

তবে এ বিষয়ে ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ফারুকী-তিশার সংসার ভাঙনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া। একটি ব্যঙ্গাত্মক সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশিত কাল্পনিক তথ্য থেকেই এ বিভ্রান্তির সূত্রপাত বলে দাবি তাদের। এটা ফারকী বিরোধীরা অপপ্রচার করছে করছে বলে তার ঘনিষ্ঠ সংশ্লিষ্ট সূত্রের দাবি।

সংশ্লিষ্টরা আরও জানান, দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনে তারা কন্যাসন্তান ইলহামকে নিয়ে স্বাভাবিক ও সুখী সময় কাটাচ্ছেন। এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য ভক্তদের প্রতি অনুরোধও জানিয়েছেন তারা।

অন্যদিকে, ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘ছবিয়াল’-এর প্রধান সহকারী পরিচালক মাসুদ পারভেজও বিষয়টিকে গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন। 

উল্লেখ্য, বিয়ের আগে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন ফারুকী ও তিশা। বর্তমানে তাদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

  • সর্বশেষ