শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০১:১৫ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ০১:১৫ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির নতুন কমিটির শপথ, শিল্পাঙ্গনে নতুন প্রত্যাশা

মনিরুল ইসলাম: বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির  ২০২৬- ২৮ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান  সোমবার ৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। 

রাজধানীর এফডিসিস্থ   এটিএন বাংলার ৮ নং ফ্লোরে আয়োজিত এ অনুষ্ঠানে চলচ্চিত্র ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জনপ্রিয় শিল্পীদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বারিশা হক, যিনি পুরো আয়োজনকে সুচারুভাবে পরিচালনা করেন। শপথ গ্রহণ পর্বে নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের উন্নয়ন, চলচ্চিত্রের নৃত্যশৈলীর মানোন্নয়ন এবং শিল্পীদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের এক সময়ের  জনপ্রিয় চিত্র নায়িকা নূতন,  চিত্রনায়িকা পূর্ণিমা, চিত্রনায়িকা পলি, চিত্রনায়ক জয় চৌধুরী, পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, নির্মাতা চয়নিকা চৌধুরীসহ চলচ্চিত্র জগতের আরও অনেক পরিচিত মুখ। এছাড়া গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাসিক আহমেদও উপস্থিত ছিলেন।

advertisement

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, চলচ্চিত্রে নৃত্য একটি গুরুত্বপূর্ণ শিল্পমাধ্যম, যা সিনেমার আবেদন ও বিনোদনমূল্য বহুগুণ বাড়িয়ে দেয়। তাই এই সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হলে দেশের চলচ্চিত্রশিল্প উপকৃত হবে।

নতুন কমিটির সদস্যরা জানান, তারা আধুনিক নৃত্যধারার সঙ্গে দেশীয় সংস্কৃতির সমন্বয় ঘটিয়ে চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করতে চান। একই সঙ্গে তরুণ নৃত্যপরিচালকদের প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক মানের কাজের সুযোগ সৃষ্টি করাও তাদের অগ্রাধিকার।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, এই নতুন নেতৃত্বের মাধ্যমে নৃত্য পরিচালকদের সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা পালন করবে এবং দেশের চলচ্চিত্রশিল্পে নতুন উদ্দীপনা যোগ করবে।

শপথ অনুষ্ঠানের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নূতন, পূর্ণিমাসহ চলচ্চিত্র শিল্পীরা ও নৃত্য পরিচালক ইউসুফ খানসহ অনেকে নৃত্য পরিবেশন করেন। সমিতির সভাপতি সাইফিল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ খান কালু উপস্থিত সকলকে  শুভেচ্ছা  জানান।

  • সর্বশেষ